প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
লাল সবুজের দেশ
বাংলার রূপ (এপ্রিল ২০১৪)
মনতোষ চন্দ্র দাশ
১৫
২
৪০
এ কী অপরূপ রূপ তোমার
ধন্য জননী জন্মভূমি,
গুণে গরিমায় ধন ধান্যে
সবার চেয়ে সেরা তুমি।
তোমার রূপে মুগ্ধ হয়ে
শিল্পী আঁকে ছবি,
তোমার ভাবে বিভোর হয়ে
কবিতা লেখে কবি।
গোধূলী এসে আলতা পরায়
তোমার রাঙ্গা পায়,
মাঝি-মাল্লা মরমী বাউল
তোমারি গীতি গায়।
ক্লান্ত দুপুরে বটের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি,
ফসলের মাঠ দেখে তোমার
কৃষানের মুখে হাসি।
বার মাসে ষড় ঋতুর
রূপের নেই যে শেষ,
স্নেহ মমতার আঁচলে ঘেরা
লাল সবুজের দেশ।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
চমতকার ছন্দের একটা কবিতা। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ দিন আগে
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর একটি কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
আপেল মাহমুদ
সহজ-সরল শব্দে দারুন একটি কবিতা। শুভ কামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
মোকসেদুল ইসলাম
স্নেহ মমতার আঁচলে ঘেরা লাল সবুজের দেশ। বাহ্ সুন্দর লিখনী। ভাল লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ দিন আগে
biplobi biplob
Dhonnobad kobi o kobitaka, suvacha janai akshata.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ এপ্রিল, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু
ক্লান্ত দুপুরে বটের ছায়ায় রাখাল বাজায় বাঁশি, ফসলের মাঠ দেখে তোমার কৃষানের মুখে হাসি। চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ এপ্রিল, ২০১৪
ক্যায়স
ছন্দ এবং সুন্দর শব্দ চয়নে দারুণ সাজিয়েছেন দাদা । ভালো থাকবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ এপ্রিল, ২০১৪
গুণটানা নৌকা
সুন্দর ছন্দ ও কথা মালা ।কবিকে অনেক অভিনন্দন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ এপ্রিল, ২০১৪
কবিরুল ইসলাম কঙ্ক
বার মাসে ষড় ঋতুর রূপের নেই যে শেষ, স্নেহ মমতার আঁচলে ঘেরা লাল সবুজের দেশ। .... ভালো লেগেছে । অনেক শুভকামনা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ এপ্রিল, ২০১৪
ছন্দদীপ বেরা
এ কী অপরূপ রূপ তোমার kobitar khub valo laglo
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ এপ্রিল, ২০১৪
আরো মন্তব্য দেখুন (
১৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ নভেম্বর - ২০১৩
গল্প/কবিতা: ১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বাবা”
কবিতার বিষয়
"বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মে,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী