জয় হোক

একুশে ফেব্রুয়ারি (ফেব্রুয়ারী ২০১৪)

মনতোষ চন্দ্র দাশ
  • 0
  • ২৪১
শব্দের মশাল জ্বেলে নিজের অস্তিত্ত্বকে জানান দিতে
একুশের প্রথম প্রহরে একেঁছিল যারা চর্যাপদের ছবি;
তাদের রক্তাক্ত পথের ধূলায়
কুঁড়িয়ে পেলাম স্বরলিপির খাতা।

বর্ণ মালার টুটি চেপে ধরে আকাশ সংস্কৃতি
স্বদেশ ব্রতের শপথে কন্ঠরোধ করে ইংরেজ পান্ডা;
কে আছো কোথায়? মৃ্ত্যঞ্জয়ী বীর!
নব চেতনার রক্ত কমলে উড়াও বাংলা মায়ের ঝান্ডা
জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাঙালীর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু বর্ণ মালার টুটি চেপে ধরে আকাশ সংস্কৃতি স্বদেশ ব্রতের শপথে কন্ঠরোধ করে ইংরেজ পান্ডা; চমৎকার লিখেছেন।
মাসুম বাদল চমৎকার লিখেছেন...

০১ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬