জানতে চেয়েছো কতটুকু ভালবাসি তোমায় ততটুকুই ভালবেসেছি তোমায় যতটুকু মানুষ পারে, আমিতো মানুষের বাইরে নই।
যতটুকু প্রেম দিতে পরেছি তোমায় আকাশ ছুঁতে পারবে। সাগর সমান জল রাখা আছে বিন্দু সমান চোখের মণিতে, সাগরটাও পেয়ে গেলে!
ততটুকুই ভালবাসতে পেরেছি তোমায় যতটুকু পথ জীবনের সীমান্তে বয়ে যায়। ততটুকু প্রেম দিয়েছি তোমায় যতটুকু দিলে মানুষ ভিখিরি হয়ে যায়। ভালবাসাই বলো আর প্রেমই বলো দিয়েছি ততটুকুই তোমায় যতটুকু দিলে ফাল্গুনের থাকে না কিছুই।
তবু যদি পরিমাণ জানতে চাও কখনো চৈত্রের দিনগুলো দেখে নিও কৃষ্ণপক্ষের রাত্রিকে দেখে নিও প্রদোষের আকাশটা দেখে নিও শীতের পদ্মার পাড়ে গিয়ে দাঁড়িও... আমার দেবার আর কিছু নেই
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।