‘আমি’ ‘আমি’ করেই তবে কাটবে কি আর সারাজীবন? দু’দিন পরে দেখবি ফিরে সন্নিকটে এইতো মরণ । আমার, আমার, আমিই সেরা মিথ্যে অহং মরচে পড়া । কেবল ফাঁকি মিছে সবই এসব নিয়ে কী আর হবি? নার্সিসিজম রোগের পরে একাকীত্বে যাবিই মরে । মিছেই রবে এসব যে তোর বলি, আঁধার কেটে তোর জীবনে জলদি আসুক নতুন ভোর ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হোসেন মোশাররফ
আপনার কবিতা পড়ে একটা নীতি কথা মনে পড়ে গেল : বাড়ি বাড়ি কর তুমি , এ বাড়ি তোমার না / কবর হবে তোমার বাড়ি, মাটি হবে বিছানা .......আমিত্ব কে নিয়ে জটিল রসায়নে সুন্দর কবিতা .....
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।