আধুনিক মানুষগুলো গণ্ডগোলের হোতা কুসংস্কারে ভরা ছিল ওদের সবার মাথা কথায় কাজে মিল ছিল না করতো গোলাগুলি বুদ্ধি ছাড়া বুদ্ধিজীবী ছুড়ত ফাঁকা বুলি রাজনীতির ময়দানে সব করতো গলাবাজি অর্থনীতি পরিসংখ্যান সবটাতে কারসাজি ইতিহাসের বিকৃতিকে জানাতো স্বীকৃতি মানুষ হয়েও পরষ্পরে ছিল না সম্প্রীতি।
অত্যাধুনিক যুগে আমরা করেছি অর্জন স্বয়ংক্রিয় শাস্তিদণ্ড দ্রুত আইনোজোন ক্ষতিকারক চিন্তা যদি কারো মাথায় ঢুকে আইনোজোন সাথে সাথে দেবে মাথা ঠুকে বাতাসে ছড়িয়ে থাকা এই ঈশ্বর কণা মুক্তি দেয় শুধু যখন করে প্রার্থনা অনুতাপে রসগ্রন্থির ক্ষরণ হলে পরে আইনোজোন শাস্তি দেয়া তখন বন্ধ করে তাই এ যুগে কারো মনে কোন দুঃখ নাই অত্যাধুনিক যুগ আসলেই অত্যাধুনিক তাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।