প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
সন্তিপুএরের পতাবলী
ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)
আশরাফ উদ্ দীন আহমদ
৭
0
১৪৪
এবারই যাবো শান্তিপুর
রোদের বুকে বুক মিলিয়ে
লোকাল ট্রেনের হাতল ধরে
ভালোবাসার জ্যোৎস্না মেখে
উদাস দুপুর হাসে ভারী
গাল ফুলিয়ে অনুরাগে
সফেদ আলো মুখোমুখি
বাজায় বাঁশি সবুজ দেশে
এবার আমায় ডেকে নেবে
তোমার বুকের গভীর খাঁদে
স্বপ্নমোড়া রঙিন চাদর
আলতা পায়ে মেঘবাহনে
আলোয়-আলোয় কষ্টগুলো
মুছে যাবে বেলা শেষে
তুমি শুধু বৃক্ষ আমার
কানামাছি খেলবে হাওয়ায়
এবার যাবো নদে-শান্তিপুর
পৌউষ মাসের সোহাগ মেখে
এলোকেশী সে-ই বালিকা
নদীর মতো খেলা করে
ভাটিয়ালীর উদাস গানে
বিকেলগুলো সুরেই টানে
মেঘবালিকা দুয়ার খুলে
হাতছানি দেয় মাতাল প্রেমে ।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশরাফ উদ্ দীন আহমদ
'''''''''
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১৫
প্রিন্স ঠাকুর
ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
মোহাম্মদ সানাউল্লাহ্
বাহ্ ! খুব সুন্দর ! ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ দিন আগে
ক্যায়স
ভাটিয়ালীর উদাস গানে বিকেলগুলো সুরেই টানে মেঘবালিকা দুয়ার খুলে হাতছানি দেয় মাতাল প্রেমে । ছন্দে ছন্দে দারুন লেখা । ভালোলাগা ও ভোট রেখে গেলাম । সময় হলে আমার পাতায় আসবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
এইমাত্র
রবিউল ই রুবেন
চমৎকার লেখা, মুগ্ধ আমি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ ফেব্রুয়ারী, ২০১৫
জুন
অসাধারণ। খুব সুন্দর সাবলীল লেখা।শিরোনামটা খুব ভালো। ভালো লাগা সাথে ভোট রেখে গেলাম। সময় হলে আমার পাতায় আসবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ ফেব্রুয়ারী, ২০১৫
মনতোষ চন্দ্র দাশ
অনন্ত ভাললাগা রইল কবির জন্য। চমতকার শব্দশৈলীর অসাধারন ভাব প্রকাশ পেল কবিতায়।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ ফেব্রুয়ারী, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৭ অক্টোবর - ২০১৩
গল্প/কবিতা: ২৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী