কৃষ্ণচূড়ার আবির গায়ে মেখে আমার হাতে কাঁপছে তোমার হাত উদার আকাশ পাঠায় নিমন্ত্রণ সূর্য হেলে,হাত বাড়াল রাত I গাছগাছালির অলিক নির্জনতা তোমার চোখে মিশছে আমার চোখ ফুলশয্যায় নদীর লাজুক স্রোত জলের সাথে শুভদৃষ্টি হোক I চারপাশেতে শহর আছে মেতে সম্প্রদায়ের হিংসা অব্যাহত তোমার ঠোটে সূর্যোদয়ের রং দুধে আলতায় সূর্য লজ্জিত I আলতো হাওয়ায় আর একখানা ছবি গোপন করে গড়ছে ইতিহাস তোমার আমার স্পর্শ করা মাটি শিশির মাখা স্বপ্ন করে বাস I
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।