শূন্যতার অনুরণন

শুন্যতা (অক্টোবর ২০১৩)

শিরীন ফাল্গুন
  • 0
  • ২৩৬
আমি আলোর পথের যাত্রী
শূন্যতার মাঝে খুঁজি তারে
বেদনা বিধুর হোক সে রথ
তবু নির্মোহ সত্যের অভিযাত্রী ।
আমি পথে পথে খুঁজে ফিরি পথ
শূন্যপথ আমায় কাঁদায়
চাবুকে ক্ষতবিক্ষত করে
আলেয়া আমায় হাতছানি দেই
কিন্তু অটল অবিচল
আধারের সাথ ধরে নেই কোনো আপোস
এ আমার আগ্নীশপথ।
আমার নিঃসঙ্গতায়
আশা নিরাশার দোলায় যখন জীবন প্রদ্বীপ
নিভে যেতে চাই ,তখন শূন্যতা
স্নেহের পরশ বুলায়,মায়া মমতায়
আমার ব্যর্থতা ভুলায়।
হ্রদয় গভীরে শূন্য আধারে
ডুব দিয়ে আলোকিত রূপে
তারে পায়,আমার নিমগ্নসাধনায়,
আমার শূন্যতার অনুরণন পুণ্যতা পায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । ভালো থাকুন সবখানে সবসময় ।
ওয়াছিম ভালো কবিতা, শূন্যতার ভেতর থেকে আলোর পথে যেতে হবে............ ভালো লাগলো।
মিলন বনিক বেদনা বিধুর হোক সে রথ তবু নির্মোহ সত্যের অভিযাত্রী । - আবেগের সুন্দর অনুরণন...খুব ভালো লাগলো.....

২৫ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬