মা যেদিন আমায় অক্ষরলিপি প্রথম চেনালো! তখনও জানিনিতো এ রক্তের ভাষা বাংলা বর্ণমালায় ছলোছলো! তাই কি বাংলা ভাষা এ জগতে আমাদেরই রক্তজলের আলো! বিশ্ববাসি জানে একুশ মানেই এক মাতৃভাষা অর্জনে ঝলমলালো!
ওরা যে আসবে বলে আজও জানলাতলে জাগি! ওরা যে আসবে বলে আজও জানলা খুলে রাখি! যে শিশু প্রথমপাঠে শেখে মায়ের মুখের বুলি! শিশুর সে পাঠে বুঝি শব্দাকাশে দোল খায় বাংলার বুলবুলি!
শিশিরস্নাত জাগ্রত তারাগুলি বুঝি ভোরের জ্বলন্ত শুকতারা! এদেশ ব্যাতীত আর কোনও আকাশে জ্বলেনাগো তারা! তারা যে আমার ভায়ের অদম্য রক্তে রাঙা এই বাংলার বর্ণমালা! অক্ষর লিপিতে লিখি তাদের স্মরণে আজি এ পঙক্তিমালা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
যে শিশু প্রথমপাঠে শেখে মায়ের মুখের বুলি!
শিশুর সে পাঠে বুঝি শব্দাকাশে দোল খায় বাংলার বুলবুলি! চমৎকার লিখেছেন। খুব ভালো লাগলো। শ্রদ্ধা জানবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।