আমরা ক্লান্ত হোয়ে পড়লে মাঝে মাঝে গুড়-চা এনে দিতেন আমাদের মা চা খেতে খেতে আমার চোখ ঝাপসা হোয়ে উঠতো একেকদিন আমি আমাদের বেয়াক্কেলে খিদের মতো একটা মস্তো পাহাড়
দেখতে পেতাম চোখের সামনে দেখতে পেতাম খালি ঠোঙ্গার মতো চুপসে যাচ্ছে আমার ভাইবোনেদের পেট আর মা বলে উঠতেন তাড়াতাড়ি হাত চালা বাবা দোকান বন্ধ হোয়ে যাবে যে......
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুগত সরকার
ভাল লাগল, শুভেচ্ছা নেবেন । আমার কবিতায় আমন্ত্রণ রইল ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।