আনকোরা প্রেমিক

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

রক্ত পলাশ
  • ১৩
  • ৩৪৫
আনকোরা প্রেমিক
মধ্য ঊণিশের সেই প্রথম প্রেমটা আমার,
অনুপাতের অংকে পয়মন্ত ধ্রুবকের শামিল।
তাকে অলিন্দের করিডোরে সমীকরণ করে
এখনো অংক কষে-দুইটা চপল চলকের চঞ্চলতা।

তাই আজও আমি চাঁদনীঘাটে।বুকের বোতাম খুলে দাঁড়িয়ে থাকা
কোন বখাটে বিকেলে, কুয়াশার ওড়নায় জলজ বুক ঢেকে রাখা
উর্বশী সুরমার কোলে বসে ;সম্বোধনের আড়াই অক্ষরে
প্রেমিকার নাম নিয়ে ,ভুল বানানের প্রেমপত্র লিখি।
মাছরাঙা রোদে ভিজে রোজ কবিতার অসুখে ভুগি।
কখনো সখনো-
একটা নিঃসঙ্গ দোয়েলের ভোরে জোড়া শালিকের গান গাইতে গাইতে
ভালোবাসার গায়ে আদরের চিমঠি কাটি।

আবার কখনো-
পান্থনিবাসের বেলোয়ারি জানালায় উঁকি দিয়ে
হরপ্পার চাঁদের আদরে লেখা নীল কবিতায়,
ঠোঁটে ঠোঁট ছোয়াবার আগেই কেঁদে বুক ভাসায়
আমার প্লেটোনিক প্রেম।

আমারও আর অন্ত্যমিলে যাওয়া হয় না,
সেই ষাটের দশকের আনকোরা প্রেমিকের মতো।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হাবিব রহমান মাছরাঙা রোদে ভিজে রোজ কবিতার অসুখে ভুগি....ভাল লাগল বিশেষ করে উল্লেখিত পঙতি টুকু।
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১৪
মাসুম বাদল দারুণ লিখেছেন ...
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১৪
মিলন বনিক মাছরাঙা রোদে ভিজে রোজ কবিতার অসুখে ভুগি। কখনো সখনো- অসাধারন ভাব আর ব্যাঞ্জনা...খুব ভালো লাগলো...শুভকামনা....
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
দীপঙ্কর বেরা sundar . val laglo
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৪
মোঃ মহিউদ্দীন সান্‌তু সুন্দর শব্দের ঝংকার,,, চমৎকার লিখেছেন, , , বেহ ভালো লাগলো...
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৪
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
ক্যায়স বেশ সুন্দর শব্দচয়ন, ভালো লাগলো কবিতাটি, ভালো থাকবেন।
F.I. JEWEL N/A # সময়ের সাথে প্রেমে গতিময় ছবির এক অন্যরকম আলপনা । অনেক সুন্দর কবিতা ।।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু সুন্দর কবিতা। অনেক ভাল লাগা জানিয়ে গেলাম। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৪

১০ জুন - ২০১৩ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী