আনকোরা প্রেমিক মধ্য ঊণিশের সেই প্রথম প্রেমটা আমার, অনুপাতের অংকে পয়মন্ত ধ্রুবকের শামিল। তাকে অলিন্দের করিডোরে সমীকরণ করে এখনো অংক কষে-দুইটা চপল চলকের চঞ্চলতা।
তাই আজও আমি চাঁদনীঘাটে।বুকের বোতাম খুলে দাঁড়িয়ে থাকা কোন বখাটে বিকেলে, কুয়াশার ওড়নায় জলজ বুক ঢেকে রাখা উর্বশী সুরমার কোলে বসে ;সম্বোধনের আড়াই অক্ষরে প্রেমিকার নাম নিয়ে ,ভুল বানানের প্রেমপত্র লিখি। মাছরাঙা রোদে ভিজে রোজ কবিতার অসুখে ভুগি। কখনো সখনো- একটা নিঃসঙ্গ দোয়েলের ভোরে জোড়া শালিকের গান গাইতে গাইতে ভালোবাসার গায়ে আদরের চিমঠি কাটি।
আবার কখনো- পান্থনিবাসের বেলোয়ারি জানালায় উঁকি দিয়ে হরপ্পার চাঁদের আদরে লেখা নীল কবিতায়, ঠোঁটে ঠোঁট ছোয়াবার আগেই কেঁদে বুক ভাসায় আমার প্লেটোনিক প্রেম।
আমারও আর অন্ত্যমিলে যাওয়া হয় না, সেই ষাটের দশকের আনকোরা প্রেমিকের মতো।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।