প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
কোন তারাটা মা আমার
মা (জুন ২০১৪)
সৈয়দ আহমেদ হাবিব
১
১
৭
একটা চাঁদ অনেক তারা দেখি রোজ রাতে
কি যেন এক অনুভূতি থাকে নিজের সাথে।
কোন তারাটা বল তুমি কাছের নাকি দুরের
কোন তারাটা ভেবে নেব শুধু আমার নিজের।।
দেখছ নাকি আমায় তুমি দূর আকাশ থেকে
ভাবছ বুঝি আমার কথা গেছো একা রেখে।
নিজের সাথে বোঝা পড়া ঢের হয়েছে করা
এখন আমি আর কাঁদিনা লিখছি দেখ ছড়া।।
তোমার কথা ভাবি রোজ যখন একা থাকি
কত কি'যে মনে পড়ে দেয়'যে উকি ঝুকি।
তাইতো আমি আকাশ দেখি খুঁজি তারায় তারায়
ভাবি আমি তোমার কথা দেখছ নাকি আমায়।।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
দারুন লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ জুন, ২০১৪
সৈয়দ আহমেদ হাবিব
ওয়াহিদ উদ্দিন ভাই অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জুলাই, ২০১৪
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৬ মে - ২০১৩
গল্প/কবিতা: ২৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী