সুদর্শনা

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

ভালবাসা সঙ্গাহীন
  • ১০
তুমি কত মনোহর,
বুঝাবো কেমন করে।
যখন তখন মন আমার,
নাও যে হরণ করে।

কিসের সাথে দেব আমি,
তোমার রূপের তুল।
যে দেখিবে, অকারনেই
করিবে সে পন্থ ভুল।

মূর্তে তোমার কি পরিমান,
ধারন করছ মহিমা।
কেউ নাহি বুঝতে পারবে,
তোমার রূপের সীমা।

প্রভাত আলোর রঙ্গিন আভা,
বার্তা নিয়ে আসে।
তোমার প্রেমের অমর বানী,
মনে আমার ভাসে।

তুমি অতি সুদর্শনা,
তুমি মনোহরণ।
প্রেম না পেয়ে এ জীবনের,
হয়না যেন মরণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) প্রভাত আলোর রঙ্গিন আভা, বার্তা নিয়ে আসে। তোমার প্রেমের অমর বানী, মনে আমার ভাসে। ------------------------ খুব সুন্দর কবিতা , ১ দম পারফেক্ট ভালবাসা
সাখাওয়াৎ আলম চৌধুরী খুবই চমৎকার ছন্দ। ভালো হয়েছে। শুভেচ্ছা ও শুভকামনা
ওয়াহিদ মামুন লাভলু তুমি অতি সুদর্শনা, তুমি মনোহরণ। প্রেম না পেয়ে এ জীবনের, হয়না যেন মরণ। খুব সুন্দর ভালবাসার কথামালা। শ্রদ্ধা জানবেন।
ওসমান সজীব প্রেমিকার রুপের প্রতি আকুল করা কথামাল দারুন কবিতা
মিলন বনিক ছন্দে ছন্দে দোলে আনন্দে প্রেমের মোহন বাঁশি....খুব সুন্দর...
মোঃ মহিউদ্দীন সান্‌তু সুন্দর লিখেছেন, বেশ ভালো লাগলো, শুভকামনা...
ক্যায়স ছন্দে চনে দারুন কবিতা...
F.I. JEWEL N/A # প্রিয়ার রুপের সুন্দর বর্ননা । দারুন আকুতি । বেশ ভাল একটি কবিতা ।।
এস, এম, ইমদাদুল ইসলাম প্রকৃতিপ্রেমিক কবিকে অনেক শূভ কামনা । খুব ভাল লেগেছে ।

০৩ মে - ২০১৩ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী