আমি ফুরিয়ে গেলেও ফুরায় না আমার কথা, যে বাঁধা এসেছে এই ঘরে তার খবর রাখনি; কে করে, কেই বা থাকে খবরের খোঁজে। শুধু বাজে, শুধু বাজে- রিক্ততা ভরা কথার বুলি কানের ভেতরে বারে বারে তারা খেলে মনের হোলি; দেখে আবেগের কান্না আহাজারি। তবু জানি শেষ হবার নয়, কবি তাই দ্বিধার আগুনে জ্বলতে জ্বলতে কেবল বলে ওঠে; আমি ফুরিয়ে গেলেও ফুরায় না আমার কথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মে ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।