বাবা তোমাকে মনে পরে খুব এই ভোর বেলাতে ঘুম থেকে আঁতকে উঠি বারে বারে ডাকছ হাতছানিতে এই ভেবে ।
মিশে গেছি আমি এই ভোরের মাতাল হাওয়াতে কি ভেবে কি করব বুঝে ও বুঝি না সুধু অকর্মের মত চেয়ে থাকি তোমার ছবিটার খেয়ালে রয়েছি ছবিটার পাশে দাড়িয়ে এক কোনের দেয়ালে । ঘুম ভেঙ্গে গেছে অনেক আগেই যখন এই পার্থিবের বাহিরে কল্পনাতে বুলিয়েছিলে হাত কপালে। আমি আজ অনেক একলা বাবা , যেখানে রেখে তুমি আমায় চলে গেলে আরালে অনেক কাঁদি আমি সেখানে ভোরের আলো আমার ঘরে প্রবেশের আগে অন্ধকার নির্জন এক আরালে। বাবা তোমাকে মনে পরে খুব , হয়তো এই আবেগ ও হারিয়ে যাবে একদিন। আর আমি হয়তো আনন্দের জোয়ারে দিবো গভীর সুখের ডুব ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।