বিটকু ভূতের ছানা

ভৌতিক (নভেম্বর ২০১৪)

রফিক আল জায়েদ
  • ১২
  • ১২
আজব দেশে আছিরে ভাই
আজব কিসব নাম!
দিনের আলোয় ভূত দেখি আর
রাতে করি কাম।

বিঁটকু ভূঁতের ছানাগুলোর
আটটি করে পা,
হাতির মত দাঁতগুলো আর
লোমে ভরা গা।

তিনটি করে চোখ আছে আর
দুইটি করে মাথা,
শরীর জুড়ে কালো চুল আর সুইগুলো যেন গাঁথা।

মানুষ ছানা পেলে ওরা
হাসে হিঁহিঁ করে,
চোখ পাকিয়ে ভয় দেখায়
তেতুল গাছে চড়ে।

ভয় দেখিয়ে হিঁহিঁ করে
ভূতের ছানাগুলো,
রক্ত-মাংস খায়না ওরা
খায় যে শুধু মুলো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোস্তফা সোহেল দারুন অন্তমিল খুব সুন্দর
ধন্যবাদ। আপনার, আমার সকলের জীবনের অন্ত্যমিলটা আরো সুন্দর হোক!
Jyotirmoy Golder অনেক ভালো লাগলো..............শুভ কামনা রইলো..............
ধন্যবাদ! আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল।
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর আমার কবিতায় আমন্ত্রণ
ধন্যবাদ! ভাল থাকবেন।
শাহ্ আলম শেখ শান্ত ভূতের বর্ণনা চমৎকার হয়েছে। খুব ভাল লাগল। আমার লেখায় ভোট ও মন্তব্যের আমন্ত্রণ জানাচ্ছি ।
ধন্যবাদ! মন্তব্যের জন্য শুভ কামনা রইল।
ruma hamid ভালো লাগল ।শুভ কামনা রইল ।
ধন্যবাদ, আপনার জন্যও শুভ কামনা রইল।
আফরান মোল্লা হাহাহা।দারুন।
ধন্যবাদ। ভাল থাকবেন।
ওয়াহিদ মামুন লাভলু ভূতের বর্ণনা চমৎকার হয়েছে। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ধন্যবাদ। শীতের নরোম রোদের শুভেচ্ছা।
ওয়াছিম দারুন ছড়া.......... ভালো লাগলো।
ধন্যবাদ! ভাল থাকবেন।
মিলন বনিক দারুন ছন্দময় কবিতা...অনেক অনেক ভালো লাগা....শুভ কামনা....
অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইল।
একনিষ্ঠ অনুগত ভালো লাগলো আপনার লেখাটি...
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। শুভকামনা রইল।

০৪ ফেব্রুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬