কল্পনা আর বাস্তবতা

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

Sujon
  • ২৬
  • 0
  • ৪৩
মনে প্রানে আমি সেই দেশটিকে ভালোবাসি
যেথায় আমি নিয়েছিলাম প্রথম নিশ্বাস
সেথায় লুকিয়ে আছে আমার প্রথম কান্না
আর ছোট্ট বেলায় দেখা মায়ের মিষ্টি হাসি...

আমার চেনা জগৎ যেথায় সবুজের মাঠ
আমার ছোয়ায় ঘাসের শিশির কনা
আমার হারিয়ে যাওয়া সেই শৈশব
আমার দেখা সেই কোমল মুখ

আজও ফিরে যেতে চাই সেই বন্ধনে
যেথায় মায়ের কোলে শুনেছি চাদের গল্প
সেথায় লুকিয়ে আছে আমার নিঝুম রাত
আর আমার আধার আকাশের উজ্জল তারা

আজ আমার চোখের কোনে নোনা বৃষ্টিধারা
আজ আমার স্বপ্নগুলো সময়ের ভূলে ভরা
আজ আমার মুখপানে কল্পনা আর বাস্তবতা
আজ আমার ইচ্ছেগুলো হারানো শুকনো পাতা...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুয়েল দেব আমার প্রথম তুমি, আমার শেষ, ভালোলাগার বাংলাদেশ। অনেক ভালো লিখেছেন।
নিলাঞ্জনা নীল খুব সুন্দর কবিতা......
Sujon thanks to all for coments me!
Md. Akhteruzzaman N/A মনে প্রানে আমি সেই দেশটিকে ভালোবাসি যেথায় আমি নিয়েছিলাম প্রথম নিশ্বাস- খুব সুন্দর লিখেছেন|
বশির আহমেদ আবেগ তারিত মনের বর্হিপ্রকাশ বেশ ভাল লেগেছে ।
আহমেদ সাবের বেশ ছিমছাম সুন্দর কবিতা। উপমাগুলোর চমৎকার প্রয়োগ। বেশ ভাল লাগল।
সাজিদ খান আপনার নি:সঙ্গ অনুভূতির জন্য আপনাকে সালাম জানাই ।(আজ আমার চোখের কোনে নোনা বৃষ্টিধারা আজ আমার স্বপ্নগুলো সময়ের ভূলে ভরা আজ আমার মুখপানে কল্পনা আর বাস্তবতা আজ আমার ইচ্ছেগুলো হারানো শুকনো পাতা...)এই কথা গুলো আমাকে আহত করেছে ,,তবুও আপনি লিখে যান ...শুভকামনা রইলো ....
Sujon থাঙ্কস সুমি আপু
সুমননাহার (সুমি ) sundor কবিতা সুভকামনা রইলো
M.A.HALIM খুব সুন্দর। বন্ধুর জন্য শুভ কামনা রইলো।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী