কোন অভিযোগ নয় তোমার জন্য শেষ বিকেলে কিছু অভিমান রেখে গেলাম রেখে গেলাম পদ্ম পাতায় জমা শিশির বিন্দুর মতো কিছু নীল বেদনা কোন এক নিঃসঙ্গ বৃষ্টি রাতে হঠাৎ করে যদি ঘুম ভেঙ্গে যায় আমার কথা ভেবে যদি চোখের সৈকত উপচে পড়ে অগোচরে ভিজে যায় বালিশের কোনা আমাকে তুমি দোষ দিও না//
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।