একটু হাত ধর

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

নাজমুল হক পথিক
  • ৬০
এ কি তোমার আসল চেহারা নয় ?
জেগে আছি দুঃখদীর্ণ আত্মায় ৤
হিমশীতল রাত , মৃত্যুময় আধাঁর ,
স্বার্থে খাঁখাঁ দুচোখ , অন্ধ ধুসর হৃদয় ৤
হীন চক্রে ছিন্ন ভিন্ন সুন্দর ৤
প্রিয়তমা একটু সরল হও ৤
বিশ্বস্ত অনুপম চোখে আরও একবার তাকাও ৤
জোনাকির নীল আলোয় তারায় তারায় স্বপ্ন বুনি ৤
বালিয়াড়ি, নদী ,নতুন জেগে উঠা চর
জীর্ণ উষর অতীত ভুলে
ম্লান শিখা সেজুতিতে বাসর সাজাই ৤
বন্ডুল হবে বেহুলার বাসর , বিষে হবে নীল ছোবলে ৤
দ্বীপান্তর হোক গাঢ় অবিশ্বাস আর আশংকা গুলো ৤
একটু হাত ধর
এই ছাতিম গাছের নিবিড় ছায়ায় বসি ৤
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক একটু হাত ধর এই ছাতিম গাছের নিবিড় ছায়ায় বসি ৤ চমৎকার...ভালো লাগলো...
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...একটু হাত ধর...। ভাল লিখেছেন, ভাল লেগেছে। শুভেচ্ছা রইল। (আপনার ফন্টে বোধ হয় সমস্যা?)
ওয়াছিম প্রেম ময় কবিতা।
Tumpa Broken Angel পড়লাম। খুব ভালো লাগল।

২৭ নভেম্বর - ২০১২ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী