সংসার

উৎসব (অক্টোবর ২০১৩)

গাজী তারেক আজিজ
  • 0
  • ২৭৪
বিদর্ভ নগর তোমাকে চেনে
আরো চেনে সন্যাসী নাগর
তোমার অতিমাত্রায় নাগরিক হয়ে ওঠা
আমাকে পৈশাচিক করে তোলে
নির্লোভ সত্যের অন্তরালে।

এতটা নাগরিক না হলেও নগর চলে!

বারবার তাঁতিয়ে তোলে মিথ্যার প্রশ্রয়ে গড়ে ওঠা তাবত প্রেমিক শহর,

তুমি এতটাই নাগরিক
মানবিক জোয়ার নেই অথচ উত্তাল সাগর।

যে শহরে আবাল্য বেড়ে ওঠা!
সে শহর আমার নয়!
বো-কা পু রু ষ!
এর বেশি মানবিকতা কে শেখাবে কাকে?
কে দেখাবে এ শহরেও বাঁধা যায় ঘর,
গড়ে তোলা যায় আরও একটি উপশহর।
চলমান নাগর নিয়ে দিব্যি চালানো যায় বাইজীর স্থায়ী সংসার!

বিদর্ভ নগর তোমাকে চেনে
আরো চেনে সন্যাসী নাগর
তোমার অতিমাত্রায় নাগরিক হয়ে ওঠা
আমাকে পৈশাচিক করে তোলে
নির্লোভ সত্যের অন্তরালে।

এতটা নাগরিক না হলেও নগর চলে!

বারবার তাঁতিয়ে তোলে মিথ্যার প্রশ্রয়ে গড়ে ওঠা তাবত প্রেমিক শহর,

তুমি এতটাই নাগরিক
মানবিক জোয়ার নেই অথচ উত্তাল সাগর।

যে শহরে আবাল্য বেড়ে ওঠা!
সে শহর আমার নয়!
বো-কা পু রু ষ!
এর বেশি মানবিকতা কে শেখাবে কাকে?
কে দেখাবে এ শহরেও বাঁধা যায় ঘর,
গড়ে তোলা যায় আরও একটি উপশহর।
চলমান নাগর নিয়ে দিব্যি চালানো যায় বাইজীর স্থায়ী সংসার!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডা: প্রবীর আচার্য্য নয়ন এর বেশি মানবিকতা কে শেখাবে কাকে? একদম ঠিক কে শেখাবে কাকে

২৪ নভেম্বর - ২০১২ গল্প/কবিতা: ২২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬