চলো পৃথিবীটাকে উল্টো ঘুরাই অস্ত থেকে সূর্যটি উদয়ের দিকে যাক চাঁদ ক্ষয় থেকে ফিরে গিয়ে পূর্ণতা পাক মরশুম দিন তারিখ সময়…. থাক, উলটোই চলুক না কিছু কাল
উলটো স্রোতে গঙ্গা বেয়ে গাঙ্গোত্রি হিমবাহে গলিয়ে আসতাম আরো কিছুটা বরফ বইয়ের অপঠিত ছেড়ে আসা পাতাটি পড়ে আসতাম, আঁকতাম কিছু শব্দ বুননে ভরাতাম শুন্য রেখে আসা খাতাটি
যেখানটায় ছিল সে সময়ের হেলিত বর্তমান তখনকার অতীত টেনে অকাল বুনতে ব্যস্ত ছিলাম যেখানে, কাটাতাম কিছুটা সময় সেখানে।
এখনো পিছু টানে আফসোস….. আগত কালে উঁকি দেয় সীমাহীন ঝোঁক
সময় হে…ধরা দাও ভ্রমণ চলকে কুঁড়িয়ে আনা আধুলিটি, পলকে রেখে আসি স্বস্থানে অপেক্ষার প্রহর থামাতে বলে আসি বিনে পয়সায় পার করে দেয়া নৌকন্যাকে- ফিরবে না আর পার হয়ে যাওয়া যাত্রী তার নদী, সেও আজ বালিয়াড়ি অবেলার জোয়ারে ভাসে সাগর উল্টে জলোচ্ছাসে নোনাজল গ্রাস করে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আজিম হোসেন আকাশ
ভাল লাগল।
আমি কি পারিনি তোমাদের
মন করিতে জয়;
তবে কেন আমায় ভোট দিতে
তোমাদের এত ভয়।
যদি কারো ভাল না লাগে
আমার লেখা কবিতা;
পছন্দের তালিকায় নিবে
না কেউ জানি তা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।