কিঞ্চিত কল্পণায়, বাস্তবে কিছুটা। যত সম্ভব অসম্ভবের খেলা। হয়ে যায় সব, হতে পারে আরো মেলা।
ফোঁটে না মানুষের মুখে হাসি, না হয় দু’জনের প্রসন্ন দেখাদেখি। হিমালয় হয়তো কোনদিন মাথা ছোঁয়াবে বঙ্গোপসাগরে, হায়, দুই বঙ্গনেত্রীর বসা হবে না কখনো সন্ধির টেবিলে!
স্থলে ব্যাঘ্র একজনা, জলে সাঁতরান কুম্ভির অনন্যা মানুষ এই দু’জনাতে বন্দী কাকে রেখে কার সাথে করে সন্ধি?
খন্দকার নাহিদ হোসেন
হ্যাঁ, এমন কবিতা শুধু আদিব নাবিলই লিখতে পারে। সবাই কি আর এমন ভাবে খোঁচা দেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়? কবির রসবোধ সবসময়ই ভালো লাগে আর এবারও কবি হতাশ করে নি। জয় হোক কবির কলমের।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।