সরলতার সেই মায়া মাখানো মুখটি আজো মনে পড়ে , নীরবে তাই দুচোখ থেকে অবিরাম জল ধারা কেঁদে ঝরে! সরলতা ! কোথায় তুমি কোন ভূবনে হারিয়ে গেলে ? আমি প্রত্যেহ একলা মনে খুঁজি তোমায় এই বুঝি কাছে এলে ! কিন্তু হায় ! সবই মিছে আর ভ্রম ছায়া কোথাও নেই তুমি , চারিদিকে শুধু হায়েনার দল নৈরাজ্যে ভাঙে স্বপ্ন মমি। তবে কি আরকোনদিনও পাবনা দেখা দেবেনা ধরা কাছে এসে ? সরলতা ! আমি অপেক্ষায় রইলাম যদি হাতটি বাড়াও ভালবেসে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
তবে কি আরকোনদিনও পাবনা দেখা
দেবেনা ধরা কাছে এসে ?
সরলতা ! আমি অপেক্ষায় রইলাম
যদি হাতটি বাড়াও ভালবেসে! .......তবুও আশার বাণী শেষের লাইন কটি খুব ভাল লাগল....ইয়াছিন ভাই ধন্যবাদ আপনাকে.......
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।