আজি হর্ষে আগমনী বর্ষার সবুজ-শ্যামল, নব উল্লাসে; তব আঁখি জুড়ে আসে প্রসন্ন ইমেজ- দিকবিদিক চারিদিকে সবুজের সমারোহে। সুদূর দিগন্ত পানে একাকিত্বে যতদূর মোর আঁখি যায় ততদূর চেয়ে থাকি অপলক; কি সুধা মিটাই আঁখিতে কি আবেগ জাগে প্রানেতে- যেন প্রকৃতির অবয়বে চির হরিৎ এক অচেনা রূপের ঝলক। আজি বার বার হারিয়ে যাই- বিমোহিত সবুজের পল্লব মর্মরে; আজি অলস-উদাস- রোদেলা দুপুরের তপ্ত হাওয়ায়, ক্লান্তি খুঁজে পাই বৃক্ষের ছায়ায়। যেন হাজার প্রকৃতির মাঝে একটি প্রকৃতি খুঁজে পাওয়া; তথা বার বার এই সবুজের মাঝে বেঁচে থাকার প্রত্যয়ে নব জন্ম নেয়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna
আপনার মন্তব্যগুলো পড়লাম। ভাল লিখেছেন তবে পুরোনো ধাচটা এড়ানে বোধ হয় আধুনিক কবিতায় প্রয়োজন। নিজের লেখায় নিজে ভোট করা যায় না। ভাল থাকবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।