প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
তুমি কবিতা হ’লে
প্রিয়ার চাহনি (মে ২০১২)
প্রশান্ত কুমার বিশ্বাস
২৫
১
৩০
তুমি কবিতা হ’লে
আমি হতাম কবি,
প্রেমের বাঁধনে বাধিতাম তোমায়
সাক্ষী রহিত রবি।
তুমি কবিতা হ’লে
পরাতাম পুষ্প-মালিকাখানি,
চুলে বাঁধিয়া দিতাম
শ্বেত বেলিফুলের বেণী।
তুমি কবিতা হ’লে
পায়ে আঁকিতাম আলতা আল্পনা
পরাতাম আদরে সোহাগে
মোলায়েম রাঙা শাড়িখানি।
হাসিতে হাসাতে তুমি
হেরিয়া জগতের ছবি,
তোমারই পাশে পড়িয়া রহিতাম
ছন্দ-বিরচক নব এক কবি।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
বশির আহমেদ
ছন্দবদ্ধ কবিতা গাথুনীটা আরও শক্ত হওয়া উচিত । ধন্যবাদ কবির প্রথম প্রয়াসকে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ মে, ২০১২
তানি হক
তুমি কবিতা হ’লে আমি হতাম কবি, প্রেমের বাঁধনে বাধিতাম তোমায় সাক্ষী রহিত রবি।....খুবই মিষ্টি কবিতা ভালো লাগলো ...ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ মে, ২০১২
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
..................চমতকার কবিতা, ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ মে, ২০১২
খন্দকার নাহিদ হোসেন
কবিকে এ ভুবনে স্বাগতম...। কবিতা বেশ। তবে পুরনো শব্দ ও ক্রিয়াপদের প্রতি ভালোবাসা আশা রাখি কষ্ট হলেও কবি ত্যাগ করতে পারবে...।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মে, ২০১২
মামুন ম. আজিজ
চটুল প্রেম রে দাদা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মে, ২০১২
মিলন বনিক
সত্যি সুন্দর কবিতা রচনা করেছেন...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ মে, ২০১২
আহমেদ সাবের
মন্দ নয় প্রথম প্রয়াস। আরও ভাল লেখা পাবার আশা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ মে, ২০১২
আসিফ আবরার
তুমি বনহংসী হলে আমি হতাম বনহংস! ত্রিশ দশক থেকে বেরিয়ে আসুন কবি!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মে, ২০১২
প্রদীপ
অসাধারন লাগলো কবিতাখানি! সবচেয়ে ভালো লাগলো কবিতার ছন্দের গাঁথুনি! রইল অনেক অনেক অভিনন্দন , শুভেচ্ছা ও ভালোবাসা!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মে, ২০১২
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
একটু পুরাতন কথামালার কবিতা খানি ভালো লাগলো বেশ .........এভাবে কি আর এখন কেউ প্রিয়াকে সাজায় এখন তো নানা প্রযুক্তির ব্যবহার চারদিকে /
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মে, ২০১২
আরো মন্তব্য দেখুন (
২৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৫ এপ্রিল - ২০১২
গল্প/কবিতা: ১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী