এক বা অসংখ্য বৃদ্ধ আঙ্গুলের গল্প

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

ওসমান সজীব
  • ২৭
  • ২৩৩
একটি বৃদ্ধ আঙ্গুলের ছায়া পড়েছে অন্তিম দিগন্তে
দীর্ঘ আমলনামায় সমুদ্রের জলরাশি।
ছুটে চলা সময়ের স্তব্ধ জনপদ
ঠিকানাহীন বিধ্বস্ত নীলিমা
সংজ্ঞাহীন উদারতা অথচ কী দুর্ভাগ্য!
শ্যাওলা ধরেছে ধসে পড়েছে
শত বছরের পুরনো শরীর
ফাটা দেয়াল অবহেলার নির্মম স্মরক
এক বা অসংখ্য বৃদ্ধ আঙ্গুল ।
জঞ্জালে মোড়ানো মেয়াদ উত্তীর্ণ বস্তু
গেঁয়ো ভূত ব্যাকডেটেড শব্দে
অস্হির করুণ দুটি চোখ ভাষাহীন নির্বাক
শুধুই কাঁদে যেন পাহাড়ে নেমে আসা ঝরনা ধারা
ইতিহাস কখনও কখনও ভুলে যায়
ত্যাগ কষ্ট হাহাকার দীর্ঘশ্বাসের গল্পগুলো
কুটি কুটি করে জলে ভিজিয়ে খায়
বিবেক ভালোবাসার অনেক ঊর্ধ্বে উঠে।
জীবন মানে অপূর্ণতার গল্প
জীবন মানে পূর্ণতার গল্প
এক বা অসংখ্য বৃদ্ধ আঙ্গুলের।
প্রকৃতি কী চায়? আমরা কী চাই?
বহু ব্যবধান থেকে যায় রহস্যময় পৃথিবী
রঙ্গ মঞ্চে মুগ্ধ দর্শকের হাততালি
বুঝে না বুঝে সবার একই রোগ
নিয়তির গোলক ধাঁধায় অনেক জটিল প্রশ্ন
কেন এমন হয়?কে জানে জীবনের মানে?


নোটঃইতিহাস শব্দটি আক্ষরিক না রুপক অর্থ হিসেবে ব্যবহার করেছি সেটা আমি বলবো না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাকিয়া জেসমিন যূথী ইতিহাস শব্দটি কি অর্থে আপনি ব্যবহার করেছেন তা আমিও বলতে যাচ্ছিনা। কিন্তু ভালো লেগেছে ।
সৈয়দ আহমেদ হাবিব কেন এমন হয়?কে জানে জীবনের মানে? কি জানি কে জানে!!!!
ইব্রাহীম রাসেল -অনেক সুন্দর চেতনা--
মামুন ম. আজিজ পড়ে ভাল লেগেছে ...দারুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) নোটঃইতিহাস শব্দটি আক্ষরিক না রুপক অর্থ হিসেবে ব্যবহার করেছি সেটা আমি বলবো না।''' এর জায়গায় যদি বলতেন 'বৃদ্ধ আঙ্গুল' শব্দটি আক্ষরিক না রুপক অর্থ হিসেবে ব্যবহার করেছি সেটা আমি বলবো না ...তাহলে মনে হয় আরও রহস্যময় হতো কবিতাটি । পড়লাম কিন্তু বেশি কিছু যে বুঝলাম তা নয় । আমি এম্নিতেও একটু কম বুঝি ।। কিছু কিছু কথা ভালো লেগেছে, জীবন ঘনিষ্ঠ কিছু কথা । শুভকামনা থাকলো।
অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ গঠনমুলক মন্তব্যের জন্য
সূর্য N/A ভালো লেগেছে কবিতা।
হোসেন মোশাররফ ভাল লাগলো আপনার কবিতা ........
Lutful Bari Panna আপনার হাতটি সত্যি চমৎকার। এই লেখাটও দুর্দান্ত। তবে সিপাহীর সাথে একমত- আর একটু কম্প্যাক্ট হলে স্বাদটা পরিপূর্ণ পাওয়া যেত। বাট রিয়েলি গুড রাইটিং।

১৯ এপ্রিল - ২০১২ গল্প/কবিতা: ৩৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬