এবং যে মরূদ্যানের কথা বলছি, অব্যক্ত উদ্যান; যে মহনীয় নারীর কথা বলতে চেয়েছি, ফলহীন নারী; সে বিস্তর কবিতা, বিস্তীর্ণ পথ, চাঁদের আলোয় আলোকিত এক একটি ল্যাম্পপোস্ট যেন দাঁড়িয়ে রয়েছে ছুঁতে নারীর আঙুল।।
নদীর আঁকাবাঁকা মোহনায় জমে উঠা সাদা পলির চাঁদরে তোমার অস্তিত্ব বাঙময় চেতনা জাগায় নাগরিক কবির মানে। সজীবতার সবুজ চাঁদরে ঢাকা তোমার সর্বক্ষীণ অস্তিত্ব নিখাদ সৃতিতে জোয়ার তুলে প্রেমের গুঞ্জনে, গুঞ্জনে, ফিসফিসানির অজানা কথামতো প্রেমবিলাসী এই মন বন্য মাদকতায় মেতে উঠে তোমার ক্ষণকালীন স্পর্শে, ছোঁয়ায়।।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।