ওগো আমার কবিতার পাতা তুমি আরো সুখী হও হরষে আমার প্রিয়ার লিলিফুলের মত কোমল হাতের পরশে আতংকের কারাগারে যেন বন্দি থর থর কাঁপছ তুমি সমরসেনারা পলে পলে দখল করে যখন প্রিয় মাতৃভূমি আমি তো চাই আমৃত্যু জেগে থাকি প্রেয়সীর প্রবল বাহুবন্ধনে অমর হয়ে মিশে থাকি প্রিয়তমার প্রেমের চটুল চুম্বনে।
কান্নার জল আর হৃদয়ের রক্তে লেখা কামনার দীর্ঘশ্বাস একটু যদি দোলা দিত প্রিয়ার হৃদয়ের জমাট বাতাস ! ওগো আমার প্রেমের পঙক্তিমালা –আত্মার ধ্বনির ঝংকার তারার আলোর নীচে পড়ে থাকা বর্ণমালার সংসার খেয়ালের বশে দেখবে যখন প্রাণ-প্রিয়ার প্রদীপের চোখ জেগে উঠবে তোমার কাব্য ফসলের মাঠে অচিন দেশের সুখ।
গঙ্গার গর্ভজাত পবিত্র জলে ধোয়া ওগো কাব্য লেখার খাতা স্বর্গপরীদের নিষ্পাপ চাহনিতে ভরা প্রিয়ার চোখের পাতা প্রিয়ার চোখের মায়াবী আলোতে দূর হল হৃদয়ের সকল আঁধার তার অস্ফুট হাসি স্বর্গ হতে ভেসে আসা এক অবাক উপহার।
অনন্তকালের এই কামনার গাঁথা-ক্ষুধার্ত চিত্তের আর্তনাদ প্রিয়ার চোখের ঝলকানিতে পূর্ণ হল আজ কাব্য চাষের সাধ ওরে আমার কবিতার পাতা -ধ্বনির ঝংকার-প্রেমের পঙক্তিমালা আর কারও নয় শুধু প্রেয়সীর জন্য সয়েছি যত কাব্য প্রসব জ্বালা।
কবির নাম – এডমন্ড স্পেন্সার (১৫৫২-1599 ) কবির দেশ – ইংল্যান্ড কবিতার নাম – সনেট-১ কাব্যগ্রন্থের নাম – এমোরেটি এন্ড এপিথাল্মিয়ন প্রকাশের সাল- ১৫৯৫।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের
সুন্দর এবং স্বচ্ছন্দ অনুবাদ। মূল কবিতার সাথে মিল রেখে বাক্যে প্রাচীন শব্দের ব্যাবহার মনে হয় ইচ্ছাকৃত। আপনার করা Nurullah Masum-'এর ভাসমান ভাবনা 'র অনুবাদও বেশ ভাল লেগেছে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।