বিশ্বাস করো আমি একজন মানুষ- তোমাদের মতই রক্ত মাংসে গড়া, আমার হাঁসি কান্না আনন্দ বেদনার সব অনুভূতিগুলোই তোমাদের মতন তারপরও তোমরা কেনো বিশ্বাস করতে চাও না- আমিও একজন মানুষ! বিশ্বাস করো আমিও একজন মানুষ। ছেলেবেলাতে আমাকে নিয়ে খেলেছ মজার খেলা - যেন আমি একটা খেলনা তোমাদের কাছে; কৈশোর গেলো, যৌবন গেলো- এই বৃদ্ধ বয়সেও আমি তোমাদের কাছে প্রমান করতে পারলাম না যে- আমিও একজন মানুষ -----আমাকে নিয়ে তোমাদের খেলা এখনও শেষ হয় নি আগে শুধু খেলনাই মনে করতে, যতই বয়স বাড়তে লাগলো, ততোই আমাকে ব্যবহার করতে লাগলে- একটা যন্ত্রের মতো, একটা রোবটের মতো। বিশ্বাস করো আমি একজন মানুষ-- খেলনা, যন্ত্র কিংবা রোবট নই। আমারও ইচ্ছা করে একটা স্বাধীন জীবন পেতে- তোমাদের মতো, আমারও ইচ্ছা করে চষে বেরাতে দশ দিগন্ত - তোমাদের মতো, আমারও ইচ্ছা করে আনন্দ উল্লাস করতে খেলা করতে- তোমাদের খেলনা বানিয়ে নয়, সাথে নিয়ে। একদিন যখন বিদায় নেব, তখনও কি তোমাদের মনে হবে না যে আমিও একজন মানুষ ছিলাম- নাকি একটা গেলে আরেকটা আসবে, সেই চিন্তা করবে। আসলে একজন মানুষ হারানোর শূন্যতা আর অন্যকিছুতেই পূরণ হবার নয়, তাই আমি এত চেষ্টা করি তোমাদের বোঝাতে যে আমিও একজন মানুষ, যাতে তোমাদের মনে বেঁচে থাকতে পারি, যতদিন তোমরা থাকবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।