ভেতরের অন্ধকার

মাঝ রাত (সেপ্টেম্বর ২০১৮)

শাহ আকরাম রিয়াদ
  • ৩৯১
যতবার আলো জ্বলে উঠে; ততবারই নিভে যায়
আবার অন্ধকার নামে অন্ধকার পৃথিবীতে!
অন্ধ হয়ে যাই- অন্ধকারে হাতড়ে বেড়াই
উন্মাদ হয়ে উঠি, এক বিন্দু আলোর স্পর্শ নিতে!

চোখের ছোবলে যতটা ক্ষত বিক্ষত শরীর,
তারও অধিক ক্ষত বিক্ষত হয় কারও কারও হৃদয়
তবুও অবিরত বিষাক্ত ছোবল, জ্বলে কামনার অনল
অভ্যস্ত হয়ে পড়ে সবাই; উপভোগ করে সভ্যতার সর্বশেষ পরাজয়!

হৃদয়ের যে টুকু আলো- অবশিষ্ট ঘুমিয়ে ছিলো
সেটুকু ক্রমশঃ গ্রাস হতে থাকে ধীরে ধীরে অন্ধকারে
আবিষ্কার করি নিজেদের পশুরও অধম,
মানুষ- সে কি করে আর শ্রেষ্ঠ হতে পারে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর। আমার পাতায় আমন্ত্রণ
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১৮
রুহুল আমীন রাজু N/A দুর্দান্ত লেখা ... ভাল লাগলো । অনেক শুভেচ্ছা কথাশিল্পীকে । আমার পাতায় আমন্ত্রন রইল।
Lutful Bari Panna শুরুটা একেবারে চমকে দেয়া। বক্তব্য স্পষ্ট। লেখার চমকটা পেুরা লেখায় আরো একটু আশা করেছি। আদারওয়াইজ চমৎকার লেখা।
ধন্যবাদ পান্না ভাই, লেখালেখি অনেকদিন পর একটু শুরু করলাম। সময় দিতে পারিনি। চেষ্টা করবো আরও ।
রঙ পেন্সিল ভালো লিখেছেন। শুভকামনা রইলো।
মোঃ মোখলেছুর রহমান ভাল কবিতা,ভোট ও শুভকামনা রইল,সাথে আমার পাতায় আমন্ত্রন রইল।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" রিয়াদ ভাই, অনেকদিন পর আবার ফিরে এলেন।এবার আর হারিয়ে যাবেন না যেন!সুন্দর কবিতা।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়।
অনেক ধন্যবাদ। ভুলে যাওয়া সময়ে মনে রেখেছেন! চেষ্টা করবো নিয়মিত লেখার।
মোঃ নুরেআলম সিদ্দিকী হৃদয়ের যে টুকু আলো- অবশিষ্ট ঘুমিয়ে ছিলো সেটুকু ক্রমশঃ গ্রাস হতে থাকে ধীরে ধীরে অন্ধকারে আবিষ্কার করি নিজেদের পশুরও অধম, মানুষ- সে কি করে আর শ্রেষ্ঠ হতে পারে! খুব সুন্দর ও মনোমুগ্ধকর একটি লেখা পেলাম। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আঁধার

২১ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী