মনে আছে আলো কত আলোকবর্ষ দূরে ছিলে তুমি কতটা অতল আর ছায়ার মত গভীর মনে আছে আলো কত ঔদাসীন্য একান্তে ছিল তোমারই মাড়িয়ে যেতে আমার ছায়ার শরীর
তোমার জানা থাকুক, উদাসী পথিক আমার কাছে একটা পথ আছে সরু আর ধুলো জমা তোমার জানা থাকলো, সমুদ্দুর বৃষ্টি নামার আগে তোমাকে ছোঁবে আমার সব আকাশনামা
মনে আছে পথিক কত অজুহাতে নোনা বাতাস তোমার লাল জামায় আদরে মিশেছে মনে আছে হলুদ রোদ কত সকালে ঘুম রেখে কার কাঁধে লালদিঘি ছুঁয়ে স্বপ্ন কোথায় ভেসেছে
আমার কাছে একটা পথ আছে সরু আর ধুলো জমা বৃষ্টি নামার আগে তোমাকে ছোঁবে আমার সব আকাশনামা
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
শরীর-সেটা ছায়ারই হোক আর যারই হোক না কেন কেউ যদি সেটা অনেক ঔদাসীন্য নিয়ে মাড়িয়ে যায় তবে সেটা সাধারণত খুবই কষ্টেরই হয়। আপনার কবিতা বোঝার মত ক্ষমতা আমার নাই। অর্থ তেমন বুঝলামও না। সামান্য একটু বুঝলাম, তা থেকেই কমেন্ট করলাম। জানিনা বোঝাটা সঠিক হয়েছে কিনা। অনেক অনেক মানসম্পন্ন লেখা। শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"="
মনে আছে পথিক
কত অজুহাতে নোনা বাতাস
তোমার লাল জামায় আদরে মিশেছে
মনে আছে হলুদ রোদ
কত সকালে ঘুম রেখে কার কাঁধে
লালদিঘি ছুঁয়ে স্বপ্ন কোথায় ভেসেছে। দারুণ লেগেছে ভাই।সুন্দর কবিতা। শুভ কামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।