এমন একজন বন্ধু চাই যাকে সুখে-দুঃখে কাছে পাই দুটি হৃদয় এক করে বন্ধুকে রাখবো যতন করে। বন্ধুর চোখের জল নিজ হাতে দিবো মুছে বন্ধু তুই থাকবি আমার কাছে। বন্ধু তোর হাত ধরে করবো ব্যর্থতা জয় অসহায় মানুষের পাশে দাড়াবো-কাটাতে তাদের ভয়। বন্ধু তুই উঠবি গেয়ে সফলতার গান প্রয়োজনে বন্ধুর জন্য দিবো এই প্রান। বেঁচে থাকতে চাই মানুষের কল্যানের জন্য মৃতু্যর ভাবনা তাই আমার শূন্য। যদি সাহস করে ধরো বন্ধুর এই হাত তবে মানুষের জন্য আনবো সোনালী প্রভাত। এই প্রত্যাশায় আজও বন্ধু খুজেঁ ফিরি কোথায় লুকিয়ে আছো বন্ধু দেখা দাও তাড়াতাড়ি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A
বন্ধু বলতেই অনেকে স্ত্রী বা প্রেমিকা নিয়ে লিখেছে তুমিও ব্যতিক্রম নও. গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে এসে সৃজনশীল কিছু লিখ. কবিতা ভালো হয়েছে. আর একটি কথা বন্ধুর জন্য আমি কখনো প্রাণ দেব না. ভালো থেক.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।