আমি আর একটা বিপ্লব চাই

বাংলা ভাষা (ফেব্রুয়ারী ২০১৩)

এস, এম, ইমদাদুল ইসলাম
  • ২৭
  • ১২
লাল ফিতেয় বাঁধা কর্মসূচির নথি !
বেদীতে অর্ঘ্য অর্পণৈর লৌকিকতা !
অধিকারের গলায় শাণিত তরবারি ?
মুখে শরাব ! বুকে জহর !
শাসন-ভাষনের কাট-পেষ্ট ?
বুদ্ধির ঠিকাদারী প্রতিষ্ঠানের সীল মোহর ?
ভুভূক্ষরে শোনায় শান্তনার বাণী !
আর কত কাল ? ? ?
আমি একটা বিপ্লব চাই ।।

স্বেচ্ছাচারিতার সীমা লঙ্ঘিত
আমিত্ব নিয়ে বাড়াবাড়ি আজ চরম সীমায়
অবাধ্যতার আস্ফালন-
মানবতার অপমান ।
মানচিত্রে শকুনের ছোবল
সংবিধানকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা !
মানবজীবন জড় পদার্থে রূপান্তর-
নব্য শিল্প কলা ! ! !
আমি একটা বিপ্লব চাই ।।

মহাসত্যকে অস্বীকার!
শেকড় উপড়ে ফেলার ঔদ্ধত্ততা
সভ্যতার নামে অশ্লীলতা
রক্ত নেশায় উন্মাদনা
পারমানবিক বাণিজ্যের বলি
নিরিহ বনি-আদম ??
সু-সভ্যতার শীতলতা নিয়ে উপহাস!
মাতৃত্বের অপমান ! !
আমি আর একটা বিপ্লব চাই ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরমান হায়দার বেশ সুন্দর কবিতা। শুভকামনা কবি।
এম এ মান্নান শরীরের উত্তাপ বাড়িয়ে দিলেন ভাইজান । অনেক ভাল লাগলো ।
উত্তাপ জমা থাকুক । সময়ের প্রয়োজনে যেন সঞ্চিত শক্তি কাজে লাগিয়ে আমরা আমাদেরকে সঠিকভাবে গড়তে পারি । অনেক ধন্যবাদ ভাইজান ।
মোঃ গালিব মেহেদী খাঁন কবির সাথে আমরাও "আর একটা বিপ্লব চাই"।
Lutful Bari Panna বিপ্লবী কবিতা। বেশ ভাল লাগল।
শিউলী আক্তার কবিতার গভীর তাৎপর্য অত্যন্ত হৃদয় গ্রাহী ও মর্ম স্পর্শী । কবিকে সালাম জানাই ।
ওয়া-আলাইকুম-উস-সালাম । আপনাকে ধন্যবাদ ।
তানি হক ভাইয়ার গল্প পরেই অভ্ভস্ত সব সময় ..কবিতা দেখে চমকে উঠলাম ..দারুন সুন্দর কবিতা উপহার দিলেন ভাইয়া ..মূল্যবান মেসেজ উঠে এসেছে কবিতায় ...ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে এই কবিতার জন্য
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল ।
আবু ওয়াফা মোঃ মুফতি সুন্দর প্রকাশ!
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৩
বশির আহমেদ জ্বালাময়ী কবিতা কবিকে ধন্যবাদ ।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
আপনাকে অনেক ধন্যবাদ ।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
ভাবনা খুবি ভাল কবিতা ।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৩
ধন্যবাদ ।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৩
পাপিয়া সুলতানা আগুন ঝরানো বিপ্লবী কবিতা ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৩
আপনাকে ধন্যবাদ ।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৩

২৯ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬