ত্রিশ বছর আগে তখনো হৃদয়ে ফোটেনি একুশের ফুল ভালোবাসা জাগেনি রক্তাক্ত ফাগুনে। গুচ্ছগুচ্ছ লাল কৃষ্ণ চুড়ার মতো জমাট রক্তের দাগ প্রথম দেখি খবরের পাতা মেলে।
কেন জানি সেই থেকে লিথি নদীর মতো রক্তনদী এক বয়ে যায় অবিরাম বুকের ভেতরে। ফাগুনের মাঝরাতে নিস্তব্ধ হলে চরাচর ধমনি শিরায় ঝড় তোলে কড়া নাড়ে, কয় ডেকে ডেকে। আমরা বাহান্নের শহীদ _বলছি শোন _"বিনির্মাণে ভাষা, দাও যারা শ্রম অবিরাম _নিয়ত মায়ের ভাষাকে যারা দিচ্ছ সমৃদ্ধি _নতুন সাজে নিত্য সাজাও যারা _আমার হীরার বর্ণমালা, _তোমরা মহান, তোমরা গাজী"।
যতদিন উঠবে নতুন সূর্য উষার রথে আসবে নতুন দিন। তোমরা অমর এই ধরাভূমে আমরা শুধবো ঋণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
আমরা শুধু শহীদদের নিয়ে লিখেছি, আপনার কবিতায় শহীদের ভাবনাটাও উঠে এসেছে। কবিতার এই ভিন্ন ভাবনাটা অনেক ভালো লাগলো মাহাবুব ভাই, ভাষা শহীদরা যদি আমাদের মতামত জানাতো এভাবেই বলতো কি না জানি না তবে আপনার কবিতায় এভাবে শুনতে পারাটাও গর্বের।
মিলন বনিক
যতদিন উঠবে নতুন সূর্য, উষার রথে আসবে নতুন দিন।, তোমরা অমর এই ধরাভূমে, আমরা শুধবো ঋণ। অপূর্ব লেখনী শক্তি আপনার, আমার খুব ভালো লেগেছে, শুভ কামনা থাকলো ......
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।