প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
৭১-এর দেনা-পাওনা
মুক্তির চেতনা (মার্চ ২০১২)
জহির উদ্দিন মোহাম্মেদ babar
১৯
১
২৬৭
ওগো জননী তোমার কান্নার ধ্বনি
শুনিনি আমি তখন।
আমি দেখিনি মাগো তোমার ছেলের
বুকফাটা রক্ত রোদন।
আমি বলিনি তখন যুদ্ধে যাব,
বলিনি রক্ত নেব।
তোমার মুখপানে চেয়ে বলতে পারিনি
একদিন বুঝিয়ে দেব।
মাগো শত্রুরা যেদিন কেড়ে নিল তোমার
পিতৃভূমি, বাটি।
তোমার কান্না শুনে কেঁদেছিল সেদিন
বাংলাদেশের মাটি।
আমি কাঁদতে পারিনি তোমার জন্য
ফেলিনি চোখের জল।
অাঁখিজলে ভেসে গেল সেদিন
একলা তোমার অাঁচল।
আমি দেখিনি যামিনী কিভাবে কেটেছিল
দীর্ঘ নয়টা মাস।
আমি দেখিনি শহীদের আত্মাহুতি
তোমার দীর্ঘ শ্বাস।
আমি দেখেছি শহীদ পত্নীর
সমুদ্র সমেত চোখ।
অাঁখিজল টলমল, খুঁজিছে আজও
হাড়ানো আনন্দলোক।
আমি দেখেছি শহীদ মুক্তিযোদ্ধার
অন্ন নাহি জোটে।
বিধবা নারীর ধন-সম্পদ
লোটেরা কেমনি লুটে।
আমি দেখেছি রাজনীতিতে
পৃথ্বীরাজের লড়াই
আগুন বিনা গরম হতে
রাজনীতির লাল কড়াই।
আমি দেখেছি অবুঝ শিশুর
টুকরো টুকরো লাশ।
সন্ত্রাসীদের অবাদচরণ
বাঁচা নাভীশ্বাস।
আমি দেখেছি দেশের শত্রু, জাতির শত্রু
মুখোশ পড়ে ঘুরে।
দিনের আলোয় জননেতা
রাতে টনক নড়ে।
চিংড়ি পোকার মত ওড়া
নির্লজ্জ এক সর্দার
জনগণের কাটগড়ায়
কেউ পাবেনা পার।
ওড়া কাপুরুষ, ওড়া নরপশু
ওদের হবে পতন।
ওদের বিচার করব মোরা
এই করেছি পণ।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মনজুরুল ইসলাম
onek somruddho sodes vabna.shuvo kamona.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মার্চ, ২০১৫
জহির উদ্দিন মোহাম্মেদ babar
thanks
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ এপ্রিল, ২০১৫
রওশন জাহান
চেষ্টা চালিয়ে গেলে একদিন আরো ভালো লেখা আমরা উপহার পাব নিশ্চয়।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১২
জহির উদ্দিন মোহাম্মেদ babar
আশা করে আমারে করেছেন ঋনী, এখন আরো ভালো লেখা লিখতে হবে জানি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১২
মামুন ম. আজিজ
তোমার জন্য অঢেল শুভ কামনা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মার্চ, ২০১২
জহির উদ্দিন মোহাম্মেদ babar
ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১২
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
ছোট ছোট বাক্যে অনেক কথাই বলে গেলে , খুব ভালো ....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মার্চ, ২০১২
জহির উদ্দিন মোহাম্মেদ babar
রোদের ছায়া পড়ুক সবার গায়ে, সবাই আবার উঠবে হেসে ছড়বে রোদ্র নায়ে। ভালো থাকবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১২
আহমাদ ইউসুফ
চমত্কার ছন্দময় কবিতা . মনের আগুন ধরে রাখুন. আরো জালাময়ী কিছু লিখুন এই প্রত্যাশা রইলো. ধন্যবাদ আপনাকে
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ মার্চ, ২০১২
জহির উদ্দিন মোহাম্মেদ babar
ধন্যবাদ আপনাকে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মার্চ, ২০১২
মিলন বনিক
অনেক ভাব এবং দেশের প্রতি অগাধ ভালবাসার বহিপ্রকাশ ঘটল...আপনার লেখা আরো শক্তিশালী হোক এই প্রত্যাশা....খুব ভালো লাগলো.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ মার্চ, ২০১২
জালাল উদ্দিন মুহম্মদ
আমি দেখেছি রাজনীতিতে/ পৃথ্বীরাজের লড়াই/ আগুন বিনা গরম হতে/ রাজনীতির লাল কড়াই। // -------------- চমৎকার কবিতা। হট প্রসঙ্গ এসেছে সুন্দর দ্যোতনায়। ভালো লাগল খুব। অভিনন্দন ও শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ মার্চ, ২০১২
জহির উদ্দিন মোহাম্মেদ babar
আপনাকেও ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ মার্চ, ২০১২
এ এ বিল্লাল
ভালো লাগার মত কবিতা ________ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে _ আমাদেরকে পড়ার সুযোগ করে দেবার জন্য _______:)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ মার্চ, ২০১২
জহির উদ্দিন মোহাম্মেদ babar
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ মার্চ, ২০১২
আহমেদ সাবের
বেশ আবেগ আছে কবিতায়। কিছু বাক্য গঠনে এবং বানানে দুর্বলতা আশা করি লিখতে লিখতে কেটে যাবে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ মার্চ, ২০১২
জহির উদ্দিন মোহাম্মেদ babar
দোয়া করবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ মার্চ, ২০১২
Abu Umar Saifullah
ভালো
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ মার্চ, ২০১২
জহির উদ্দিন মোহাম্মেদ babar
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ মার্চ, ২০১২
আরো মন্তব্য দেখুন (
১৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী