পহেলা বৈশাখ

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

আরাফাত মুন্না
  • ২৪
  • 0
  • ৩৪৬
রমনার বটমূলে ছেলে-বুড়ো সবে
আনন্দে মেতে উঠে মহা কলরবে।
লোকেদের গায়ে শোভা পায় বাংলার রূপ
বিদেশী সংস্কৃতি তখন থাকে যেন চুপ।
গ্রাম থেকে শহরে বসে বৈশাখী মেলা
ছুটোছুটি লুটোপুটি কত নানা খেলা।
ইলিশ আর পান্তাভাত সবাই যায় খেতে
গরীব-দুখী ভুলে দুখ আনন্দে মেতে।
মেলাগুলো নানা রকম পশরা নিয়ে সাজে
আনন্দ ছাড়া মন বসে না যেন কোন কাজে।
পহেলা বৈশাখ হাসি-খুশিতে থাক ভরে
এ আনন্দ আসুক বাংলার প্রতিটি ঘরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরাফাত মুন্না সাহিত্যের সার্থকতা ভাল লিখায়।
Sharpa Uddin ভালো লাগার সাথে আর কী দিলে পরিপূর্ণ হবে....? নিশ্চয় ভোট....!
মেহেদী আল মাহমুদ আপনার আশা পূর্ণ হোক
মাহমুদা rahman এ আনন্দ আসুক বাংলার প্রতিটি ঘরে। ........জীবনানন্দ..ভাল লেগেছে
এস, এম, ফজলুল হাসান N/A কি বলে ধন্যবাদ দিব আপনাকে , অনেক সুন্দর লেখেছেন
আনিসুর রহমান মানিক অনেক অনেক সুন্দর /অনেক ভালো লাগলো /
আরাফাত মুন্না আপনাদের ভাল লাগাই আমার ভাল লাগা।
সূর্য N/A ভালো লিখেছ .......

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬