আজ আবার মন চিৎকার করে বলছে- মাগো,ওরা তোর বুলি আবার কেড়ে নিচ্ছে। দেখে যা,মা দেখে যা আমরা কত অসহায়। মুখ বুঝে সয়ছি সবকিছু যেন নিরুপায়!
মনে পরে মা -৫২,৬৯,৭১ সেই দিনের কথা আমরা না বাংলার দামাল ছেলে-ইতিহাস কয় কথা। আজ ওই অমানুষ গুলো আবার জেগে উঠেছে মুখোশের আড়ালে ওরা আমাদের সমাজে মিশে গেছে।
মাগো তোর মুক্তি সেনারা আজ ধুকে ধুকে মরে শহীদের সনত্দানরা একবুক যন্ত্রনা লালন করে। 'স্বাধীনতা''স্বাধীনতা' সেটা আসলে কি? এত বছর পরেও এ প্রশ্নের উত্তর মেলেনি।
মাগো,এজন্যই কি দিয়েছিলাম এক বুক তাজা রক্ত! আমরা নাকি মৃত,অমৃত অমাদের সত্বায় হৃদয় বড় শক্ত। বিশ্ব দুয়ারে বাংলা এখন মাতৃভাষা বটে দেখ মা,অমাদের মাঝে এর ব্যবহার কতটা বা ঘটে?
প্রতি বছরই পালন হয় ভাষা শহীদের 'একুশে ফেব্রম্নয়ারী' আজ অব্দি হলোনা মাগো বাংলা মাসের নাম জারি। আজো আমার কানে বাজে সে'দিনের সেই শেস্নাগান- ভেসে উঠে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রক্ত ঝরা প্রাণ।
ভেবনা মা ভেবনা আমরা আবার জেগে উঠব লক্ষ প্রানের চেতনায় তোমার দুঃখ ঘুচাবো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজাপতি মন
প্রতি বছরই পালন হয় ভাষা শহীদের 'একুশে ফেব্রম্নয়ারী'
আজ অব্দি হলোনা মাগো বাংলা মাসের নাম জারি।
আজো আমার কানে বাজে সে'দিনের সেই শেস্নাগান-
ভেসে উঠে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রক্ত ঝরা প্রাণ।
ভেবনা মা ভেবনা আমরা আবার জেগে উঠব
লক্ষ প্রানের চেতনায় তোমার দুঃখ ঘুচাবো।
অনেক ভালো লাগলো অনেক.
মিজানুর রহমান রানা
ভেবনা মা ভেবনা আমরা আবার জেগে উঠব
লক্ষ প্রানের চেতনায় তোমার দুঃখ ঘুচাবো।------------------বেশ চমৎকার একটি কবিতা। দেশপ্রেম প্রচণ্ডভাবে এসেছে। আপনাকে ধন্যবাদ।
খন্দকার নাহিদ হোসেন
ভাষার আকুলতা নিয়ে সুন্দর কবিতা। আপনার কবিতা কম পড়েছি...। তারপরও বলবো কবিতা বুঝবার আর লেখবার আলাদা একটা বোধ আপনার আছে। চাই আধুনিক কবিতা আপনি একটু বেশি পড়ুন। অন্তত উপমা আর শব্দে আপনি হয়তো আরো অনেক কিছু করতে পারবেন। শুভকামনা রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।