প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
উড়ন্ত মুক্তির সংসার
মুক্তির চেতনা (মার্চ ২০১২)
Asif Mamun
১৭
0
২১২
বদ্ধ শৃঙ্খল ভেঙে দাও
আমি তাকে বলি।
পায়ের নীচে মাটির পৃথিবী
উপরে সূর্যের উদ্দাম দ্যুতি
নিকটস্থ মুক্ত বাতাস
নিয়ত তাড়ায় হৃদয়ের যানজট।
তবুও তাকে বলি
বদ্ধ শৃঙ্খল ভেঙে দাও।
মুক্ত কপোত হয়ে উড়তে চাই মায়াময় নীলে
খুঁজে পেতে চাই স্বাধীন চেতনা,
উড়ন্ত মুক্তির সংসার।
বারবার প্রশ্ন জাগে মনে-
গরাদে দেয়া জানালার পাশে
নয়তো পায়চারী করা ছোট্ট বারান্দায়
যখন দাঁড়াই-
ধাবমান মুক্তির জোয়ারে কেনইবা
উল্টো ভাঁটার টান আসে?
তাইতো আবারও তাকে বলি
বদ্ধ শৃঙ্খল ভেঙে দাও।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মৃন্ময় মিজান N/A
শব্দের কাব্যময় বিন্যাস ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ মার্চ, ২০১২
মিলন বনিক
মুক্ত কপোত হয়ে উড়তে চাই মায়াময় নীলে, খুঁজে পেতে চাই স্বাধীন চেতনা, উড়ন্ত মুক্তির সংসার। অসাধারণ কাব্য দ্যুতি খুব ভালো লাগলো...শুভ কামনা....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ মার্চ, ২০১২
সালেহ মাহমুদ
সুন্দর কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ মার্চ, ২০১২
আবু ওয়াফা মোঃ মুফতি
চমত্কার!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ মার্চ, ২০১২
মিলন সরকার
অন্যের লেখা পড়বেন। কবিতা ভাল হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মার্চ, ২০১২
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
সুন্দর কবিতা আসিফ ......শুভকামনা থাকলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ মার্চ, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি
ভালো একটা কবিতা.................
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ মার্চ, ২০১২
আহমেদ সাবের
সুন্দর কবিতা। পড়েই মনে হল, চিৎকার করে বলি - "বদ্ধ শৃঙ্খল ভেঙে দাও"। দুর্বল লাইন - "নিকটস্থ মুক্ত বাতাস"। কবিকে শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ মার্চ, ২০১২
সেলিনা ইসলাম N/A
বেশ ভাল লিখেছেন শুভকামনা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ মার্চ, ২০১২
তৌহিদ উল্লাহ শাকিল N/A
বেশ লিখেছে . //তাইতো আবারও তাকে বলি বদ্ধ শৃঙ্খল ভেঙে দাও। //
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ মার্চ, ২০১২
আরো মন্তব্য দেখুন (
১৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ জুলাই - ২০১১
গল্প/কবিতা: ১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী