থাক্, বলবো না!

প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)

প্রদ্যোত
  • ১৫৫
ফেলে আসা বিবর্ন সময়ে আলো ফেললে
তাতে কি বর্তমান আলোকিত হয়, হয় না
অতীত ভুলের আবর্জনা ঘাটলে
দুর্গন্ধই ছড়ায় কেবল
সুদীর্ঘ অবহেলায় পরিপাটি পথে
শ্যাওলার যে আস্তরণ পড়ে
তা পরিষ্কার করতে যাওয়া বিরম্বনাই শুধু
তবে কেন অনাহুত অতীতের জাবর কাটা
জ্বালাময় স্মৃতিকে বিস্মৃতির আস্তাকুড়ে ছুড়ে ফেলা
সেই কি ভালো নয়?

প্রতিটি বর্তমান ক্রমাগত অতীত হয়
বিবিধ বর্ণের অতীত, বহুবিধ জ্বালাময়
বিস্মৃতির আস্তাকুড় ভরে ওঠে স্মৃতির আবর্জনায়
অস্তিত্বের শংকা বাড়ে
দ্রোহের অনলে সবাক হতে চায় চিত্তের প্রকাশ
কী এক অসাড়তায় থমকে যায় পরক্ষণেই
বিস্মৃতির আবর্জনায় স্বত্ত্বাকেই বিলীন করতে উদ্যত হয় মন
কী লাভ দ্রোহের বহিঃপ্রকাশে
থমকে যাওয়াই শ্রেয়তর হয়তো!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী দ্রোহের কবিতা, খুব চমৎকার লেগেছে..... আপনার আগেরও কিছু কবিতা দেখেছি, খুব ভালো লেগেছে। শুভকামনা রইল
ওয়াহিদ মামুন লাভলু দ্রোহের বহিঃপ্রকাশে কষ্টই বাড়ে শুধু, কাজেই তা না করাই ভাল। চমৎকার লেখনী। শ্রদ্ধা গ্রহণ করবেন। অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
নূরনবী সোহাগ কবিতাটা থেকে অনেক কিছুই বোঝার আছে! ভালো লাগলো ভোট রইল
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" থাক, না বলাই ভাল। সুন্দর কবিতা।শুভ কামনা আর ভোট।আমার পাতায় আমন্ত্রণ।

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬