প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অন্নদাতা
ক্ষোভ (জানুয়ারী ২০১৪)
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
মোট ভোট
৩৩
প্রাপ্ত পয়েন্ট
৫
৩৫
৫
৬
অন্নদাতা ভাগ্যদাতা স্বর্গে পড়ে আছেন বুঝি!
সব রেখেছেন কব্জা করে- তেল ময়দা চালের পূঁজি।
ইচ্ছেমত সরবরাহ, ইচ্ছেমত আটকে রাখা,
পেট ভরে না, মন ভরে না ভুবনটাকে করলে ফাকা।
কত কোটি চায় যে তাদের, পেট ভরাতে লাগবে কত!
কত হলে ক্ষান্ত দেবে? আমরা না হয় দেব তত।
ধর্না দিয়ে কাজ হয়না, স্বর্গে থাকেন স্বর্গরাজা
দেখে বুঝি খুব মজা তার- আমরা কেমন পাচ্ছি সাজা।
তারা ভাবে- স্বর্গে অমর, তাই লুটে খায় অভাগাদের,
কী হবে আর অন্নে-ধনে ভাগ্যে মরণ আছে যাদের?
একটু পিছে তাকিয়ে দেখুক, ইতিহাসের পর্দা তুলে
মহামহা ক্ষমতাধর অহংকারে ছিল ভুলে-
ক্ষমতা আর ধনের মোহে জগতটাকে ভুলল তারা,
তাদের হিসাব রাখল ঠিকই নিয়তি- তার নিজের ধারা।
বিশ্ব ছিল তাদের মুঠোয়, ধনের পাহাড় তাদের হাতে,
কিন্তু তাদের মরণ ছিল অভিশাপের কশাঘাতে।
তাদের কাজে লাগেনি সেই ক্ষমতা আর ধনের বোঝা,
তলিয়ে গেছে তারা নিজে অভিশাপ আর ঘৃণায় সোজা।
ঘৃণার সাথে স্মরণ করে তাদের কথা জগতবাসী,
ঘৃণ্য দলে য়ুক্ত হওয়ার হয়তো এরাও অভিলাষী।
৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মোঃ সাইফুল ইসলাম
দারুণ লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩১ মে, ২০১৫
ফেরদৌসী বেগম (শিল্পী )
সুন্দর কবিতা লিখেছেন ভাই। কবিতায় রইলো অনেক ভালো লাগা। কবিতাটি প্রথম স্থানে বিজয়ী হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ এপ্রিল, ২০১৪
আলী আহসান
সুন্দর সাবলীল ও জাগতিক সত্যতার আলোকে লেখা, দারুন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
তানি হক
অনেক অনেক অভিনন্দন ভাইয়া !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ দিন আগে
ইন্দ্রাণী সেনগুপ্ত
অনেক অভিনন্দন :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ দিন আগে
জাতিস্মর
অনেক অনেক অনেক ভালো লেগেছে। অভিনন্দন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ দিন আগে
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
অনেক অনেক অভিনন্দন আপনাকে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ দিন আগে
ক্যায়স
অভিনন্দন
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ দিন আগে
মোঃ মহিউদ্দীন সান্তু
বিজয়ী অভিনন্দন :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
ওয়াহিদ মামুন লাভলু
অভিনন্দন ও শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
৩৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৪ জুলাই - ২০১১
গল্প/কবিতা: ৫৭ টি
সমন্বিত স্কোর
৫
বিচারক স্কোরঃ ২.৮ / ৭.০
পাঠক স্কোরঃ ২.২ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী