ওরা গেছে কত দূর, কতক্ষণ? সকলে কি সরে যেতে পেরেছে? লড়ে যাব আমি একা আমরণ, যমদূত কাছে এসে হেরেছে!
আমাদের দলটাকে খাবে তাই, ঘিরে আছে নরকের পোঁকারা, অস্ত্রের গর্জনে গান গায়, সাঁজোয়ার সজ্জায় বোকারা।
কেঁপে ওঠে যত কিছু, চারিধার, চিরে যায় বাঁশঝাঁড় আম বন, দোলে সারাদেহ যেন বাড়ীটার, স্থির শুধু নির্বাক মন।
সারা দেহে চটচটে রক্ত, পা-দুটো তো গুলি খেয়ে মরেছে, তৃষ্ণাটা কী ভীষণ শক্ত, ঘুম, দুটো চোখে ভর করেছে।
পড়ে গেলে চলবে না, উঠে পড়্, শয়তান দেহটা কি টলছিস? আঙুল ট্রিগারটাকে চেপে ধর্, পারবি না? মিছে কথা বলছিস্। -বাগেরহাটের চুলকাটি, ঘণশ্যামপুর স্কুলে ১৯৭১এর এক রাতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md. Akhteruzzaman N/A
পড়ে গেলে চলবে না, উঠে পড়্,
শয়তান দেহটা কি টলছিস?
আঙুল ট্রিগারটাকে চেপে ধর্,
পারবি না? মিছে কথা বলছিস্।- ভাই, খুব সুন্দর উপস্থাপন; আপনার লেখা আমার সব সময়ই খুব ভালো লাগে কারণ কি পদ্য কি গদ্য আপনি খুব ভালো লিখতে পারেন| ভালো থাকুন সবসময়|
তানজিয়া তিথি
পড়ে গেলে চলবে না, উঠে পড়্,
শয়তান দেহটা কি টলছিস?
আঙুল ট্রিগারটাকে চেপে ধর্,
পারবি না? মিছে কথা বলছিস্। --------- অনবদ্য কবিতা । শুভেচ্ছা কবি ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।