অবুঝ

বৃষ্টি (আগষ্ট ২০১২)

মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
  • ৪০
  • ৮৪
দিঘল কাজল চোখের পিয়া,
তার সে অবুঝ সবুজ হিয়া,
জল ঝরাল আমার চোখে
নিঠুর কাল মেঘের সনে।

সে চোখ দুটো তুলল যদি,
দুলল মনের ভরা নদী,
ঝর ঝরিয়ে বৃষ্টি ঝরে,
এই হৃদয়ের নিঝুম বনে।


চোখের পাতা নামায় সে, আর,
ছলকে ওঠে হৃদয় আমার,
তার বিষাদের করুণ রাগের
সুর ছেয়ে যায় আমার মনে।

আঁধার ঘনায় দিনের মাঝে,
ভুল হয়ে যায় আপন কাজে,
কোন সে কাঁপন কাঁপায় ভুবন,
পাইনে খুঁজে কোন কারণে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালেহ মাহমুদ ওয়াহিদ হোসেন ভাই, ভালো লিখেছেন। সব সময়ই আপনার ছান্দসিকতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।
মনির মুকুল যদিও গানের ক্ষেত্রে মাত্রাগুলো সমানভাবে বজায় না রাখলেও হয়, তবু আপনি সেটাও নিখুঁতভাবে বজায় রেখে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসাধারণ!
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আঁধার ঘনায় দিনের মাঝে, ভুল হয়ে যায় আপন কাজে, কোন সে কাঁপন কাঁপায় ভুবন, পাইনে খুঁজে কোন কারণে। .....sundor laglo nijhum boner bristi....valo thakben wahid boro vai....valobasar achor rekhe gelam...........
Lutful Bari Panna আপনার ছন্দজ্ঞানের কাছে বারবার নত হয়ে বসি। কিঞ্চিৎ রুবাইয়াৎ ঢঙের কবিতাটির শেষ লাইনের অন্ত্যমিলের ব্যতিক্রমী ধারাটও মন কাড়ল।
খোরশেদুল আলম আঁধার ঘনায় দিনের মাঝে, ভুল হয়ে যায় আপন কাজে, কোন সে কাঁপন কাঁপায় ভুবন, পাইনে খুঁজে কোন কারণে। // বেশ ভালো।
খন্দকার নাহিদ হোসেন সহজ সরল কথামালা। আবেগটাও বেশ ছিল। চলুক লেখা...।

০৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী