গর্বের গন্ধ প্রতিটা মুহূর্ত ছুঁয়ে যায় উল্লাসে কবে থেকে গর্ব আমকে আঁকড়ে ধরেছে তা ঠিক জানা নেই। তবে সেই আঁতুড় ঘরে গর্ব আমাকে অমূল্য অমৃত প্রান করিয়ে ভালবেসে বেঁধেছে হৃদয়ে। একটি ছোট্ট শব্দে খুঁজে পাই নিজের পৃথিবী বাংলা ভাষায় আমার মা। মায়ের এক একটি ভাষা আমার দিকনির্দেশক। মায়ের এক একটি ভাষা শিখি ভালবেসে। তাই ভালবাসা জন্ম নিয়েছে গহীন হৃদয়ে এক একটি অক্ষর শব্দ হয়ে হৃদয়ে সুর তোলে তোমাকে ভালোবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।