বন্ধু তোমায় খুজে ফিরি

বন্ধু (জুলাই ২০১১)

Masum Al Noor
  • ২১
  • 0
  • ১১৪
একটাও বন্ধু নাইরে, একটা বন্ধু চাইরে
বল কোথায় যাইরে, কোথায় বন্ধু পাইরে।।

আকাশের তারা গুণে রাত কাটে না
না পেয়ে কাছে তারে মন মানে না
বল কোথায় পাই তার ঠিকানা
যে হতে পারে মোর হৃদয় বীণা
তারে আমি খুঁজে নিয়ে, হৃদয়ের রং দিয়ে
ভালবেসে সাজাতে চাইরে।।

পেটে মুক্তো নেই গায়ে আলপনা
এমন ঝিনুক আমি হতে চাইনা
রং মেখে সং সাজতে জানিনা
তাই কি ভাগ্যে বন্ধু জোটে না
ভুলের হোক অবসান, জেগে উঠুক প্রাণ
নবোদ্যম যেনো পাইরে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিরব নিশাচর ......................... গল্পকবিতায় স্বাগতম... আমি নিশ্চিত, আরো অনেক ভালো লিখার সামর্থ্য আপনার আছে ... নিশ্চয় তারাহুরা করেছেন... শুভকামনা থাকলো...
Masum Al Noor যারা সুন্দর সুন্দর কমেন্টস্‌ করেছেন এবং পরামর্শ দিয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ।
Md. Akhteruzzaman N/A আপনার কবিতাটি গভীরতা পায়নি মনে হলো| আরও একটু যত্ন নিয়ে লিখবেন আশা করি|
সূর্য N/A তোমার এই লেখাটা আমার কাছে বেশি ভাল লাগল না। (নিজস্ব মতামত)
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) আপনার মনের আশা আল্লাহ তা'য়ালা কবুল করুক "আমীন" । ভালই লেগেছে আপনার কবিতা চালিয়ে যান.............।
Fatema Tuz Johra মোটামোটি ভালো লাগলো.....আরো ভালো করবেন আশা করি.
নিরব নিশাচর ............. ভালো চেষ্টা... আশা করি সামনে আরো ভালো হবে...

০৬ জুন - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী