প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আঁধারে অন্তরীন এক শূক
রাত (মে ২০১৪)
সেলিনা ইসলাম N/A
২৪
৮
১৭৯
আমার তিমির রাতের কষ্টগুলো
আলতো করে দেখবে যখন ছুয়ে
তোমার সুখের আলোর দীপ যাবে নীভে
জলস্রোতের ঢেউয়ে উঠবে তুমি নেয়ে।
আমার বিমূর্ত রাতের নিদ্রাহীন পলক
চোখের পাতায় খেলবে যখন নিয়ে
তোমার উচ্ছ্বলতা মূর্ছা যাবে নীলে নীলে
মৌনতারই জোছনা তখন মাখবে তুমি গা'য়ে।
আমার নৈশ প্রেমের পলকা চিহ্ন
আঁকবে যখন শুন্য তোমার বুকে
তোমার মোহন বাঁশী থমকে যাবে
চন্দ্রপ্রভার গভীর ইবাদতে ।
আমার একটা রাতের স্বপ্ন গুলো
মুগ্ধ হয়ে দু'চোখ ভরে যখন তুমি নেবে
তোমার মধ্যরাতের তেষ্টারা সব অন্ধকারে
মেকি বিলাসিতার অহমিকায় উঠবে জানি কেঁদে।
আমার ব্যথাভেজা নালিশ নিয়ে ছুটছি কেবল দিগন্তে-
ছন্দহারা বন্দি নেশায় বিপন্ন এক নুড়ি পাথর
তোমার রঙিন ক্যাসিনো ঘরে জীবন কাটাই
জীবন কাটাই জুয়াড়ী নিঃসীম নিশুতি অজর।
৮
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
ফেরদৌসী বেগম (শিল্পী )
আপনার এই আঁধারে অন্তরীন এক শূকে খুব সুন্দর লিখেছেন সেলিনা আপা। কবিতা বেশ ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
মামুন ম. আজিজ
বে শ লিখেছো তুমি এ কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
Gazi Nishad
অসাধারণ (৫) আমার কবিতায় আমন্ত্রণ রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ দিন আগে
মোকসেদুল ইসলাম
কবিতায় ভাল লাগা রইল
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ দিন আগে
ওয়াহিদ মামুন লাভলু
আমার নৈশ প্রেমের পলকা চিহ্ন আঁকবে যখন শুন্য তোমার বুকে তোমার মোহন বাঁশী থমকে যাবে চন্দ্রপ্রভার গভীর ইবাদতে । চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ দিন আগে
আপেল মাহমুদ
ভালো লাগায় মনটা ভরে গেলো। শুভেচ্ছা জানবেন আপু।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
বশির আহমেদ
কবিতায় নুতনত্ব আনার চেষ্টা সফল হয়েছে । অসম্ভব ভাল লাগা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
গুণটানা নৌকা
একটু ভিন্ন স্বাদ পেলাম - চমৎকার কবিতা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
দীপঙ্কর বেরা
তোমার রঙিন ক্যাসিনো ঘরে জীবন কাটাই জীবন কাটাই জুয়াড়ী নিঃসীম নিশুতি অজর। e lekha bhalo laglo subhkamna
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ দিন আগে
মিলন বনিক
সেলিনা আপু...অনেক সুন্দর...ভালো লাগলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
২৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৭ মে - ২০১১
গল্প/কবিতা: ১২০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী