প্রাপ্তির অতলে

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

সেলিনা ইসলাম N/A
  • ১০
  • ১
  • ১৯০
মিথ্যে প্রেমের বেসাতি আধিক্য বিস্তারে
ভালবাসার নীলপদ্ম ছুঁয়েছিল অশুভ লগ্নে,
বিষাক্ত নীলে ডানা ভেঙ্গেছিল গম্ভীর স্বপ্ন!
হৃদয়ের ভীতে শাণিত লাঙল টেনে টেনে
বিষের ছোবলে ক্ষত বিক্ষত করেছিল
তবুও চাষ করতে পারেনি একবিন্দু ফসল।

উত্তাল বেনোজলের তীব্র হুঙ্কারে সেদিন
ষড়-রিপুর গর্ব ভেঙ্গে ধুলোয় বিলিয়ে দিতেই
অবিশ্বাস্য নীলপদ্ম মৃত্যুর স্বাদ নিয়ে এলো!
হিম শীতল যন্ত্রণার কপাটে নিঃসৃত সূর্যোদয়ে
আরাধ্য শিকড়ের স্মৃতির প্রসাদে
নীলপদ্মকে বিলীন করে দীর্ঘশ্বাস টেনে নিলাম।

আগলে রাখার প্রতিজ্ঞায় সমুদ্র অতল স্পর্শ করে
কামড়ে ধরেছিলাম সেদিন স্রোতে ভাসা রুদ্রাক্ষক্ষণ
ঢেউয়ের তালে তালে পাড় ভাঙ্গা রক্ত ক্ষরণে
জন্ম দিয়েছিলাম সীমাহীন সহন চর!
অতলান্তিক রক্তিম জলে সুখ কিনেছিলাম-
পিচ্ছিল নরম মাটির তপ্ত বালিঘর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আলী হোসাইন আগলে রাখার প্রতিজ্ঞায় সমুদ্র অতল স্পর্শ করে কামড়ে ধরেছিলাম সেদিন স্রোতে ভাসা রুদ্রাক্ষক্ষণ ঢেউয়ের তালে তালে পাড় ভাঙ্গা রক্ত ক্ষরণে জন্ম দিয়েছিলাম সীমাহীন সহন চর! অতলান্তিক রক্তিম জলে সুখ কিনেছিলাম- পিচ্ছিল নরম মাটির তপ্ত বালিঘর।আহা, অনুভুতির সুন্দর প্রকাশ। বেশ ভালো লাগল।
গোবিন্দ বীন আগলে রাখার প্রতিজ্ঞায় সমুদ্র অতল স্পর্শ করে কামড়ে ধরেছিলাম সেদিন স্রোতে ভাসা রুদ্রাক্ষক্ষণ ঢেউয়ের তালে তালে পাড় ভাঙ্গা রক্ত ক্ষরণে। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতপাতায় আমন্ত্রন রইল।
অনেক ধন্যবাদ শুভকামনা জানবেন
তানি হক Osadharon sob upomar byabohar... Chomotkar laglo prio kobi apu.. Salam o dhonnobad Jan Ben.
অনেক ধন্যবাদ আপু শুভকামনা রইল।
মিলন বনিক অতলান্তিক রক্তিম জলে সুখ কিনেছিলাম- পিচ্ছিল নরম মাটির তপ্ত বালিঘর। অসাধারণ....কবিতার বাক্যবাণে মুগ্ধতা....
অনেক ধন্যবাদ শুভকামনা জানবেন
আবুল বাসার সুন্দর লিখেছেন বন্ধু।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
অনেক ধন্যবাদ শুভকামনা জানবেন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি অনেক নান্দনিক কবিতা............।।
অনেক ধন্যবাদ শুভকামনা জানবেন
হাসনা হেনা সুন্দ্র লিখেছেন। ভাল লাগল। শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ শুভকামনা জানবেন
এই মেঘ এই রোদ্দুর অসম্ভব সুন্দর কবিতা । ভাল লাগায় ভরপুর। অনেক অনেক শুভেচ্ছা কবিকে
ধন্যবাদ আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
মোহাম্মদ সানাউল্লাহ্ কাব্যময় দারুন কবিতা ! খুব ভাল লাগল ।
অনেক অনেক ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য সতত শুভকামনা।

২৭ মে - ২০১১ গল্প/কবিতা: ১২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী