বহু কষ্টে পাওয়া

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

Fatema Tuz Johra
  • ৪৬
  • 0
বহু কষ্টে পাওয়া বাংলাদেশ আমার,
বহু কষ্টে পাওয়া বাংলা ভাষা।
এ নিয়ে তাই মনে ভীষণ আনন্দ,
অনুভব করি বুকে প্রচন্ড ভালবাসা।
দূরে না থাকলে হয়ত বুঝা ছিল কঠিন,
কতখানি অনুভব করি তাকে প্রতিদিন।

কিন্তু কষ্টে পাওয়া এ দেশটিতে কি হচ্ছে, এবং কি হবে?
এর উওরে যখন শুনি না'বোধক বহু কথা,
কষ্টগুলো চাপা দিয়ে দেখাই সহ্য করার ক্ষমতা।
মানুষরুপী কিছু অর্থলোভী পশু স্বদেশের করছে ক্ষতি,
দেশপ্রেম আর ভ্রাতৃত্ববোধের অভাবে এই করুণ পরিনতি।

তবুও সপ্ন দেখি
দেশ আমার এগিয়ে যাবে বাঁধা পেরিয়ে সকল,
সুন্দর আর সত্যে সবাই হবে একটি দল।
গরিবেরা হবেনা বাধ্য করতে অন্যায় কাজ,
সন্ত্রাস মুক্ত সুস্হ হবে আমাদের প্রিয় সমাজ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) সুন্দর কবিতা তবে ছন্দের দিকে আরো একটু নজর দিতে হবে .
নিলাঞ্জনা নীল সুন্দর কবিতা.....
শেখ একেএম জাকারিয়া তবুও সপ্ন দেখি দেশ আমার এগিয়ে যাবে বাঁধা পেরিয়ে সকল, সুন্দর আর সত্যে সবাই হবে একটি দল। গরিবেরা হবেনা বাধ্য করতে অন্যায় কাজ, সন্ত্রাস মুক্ত সুস্হ হবে আমাদের প্রিয় সমাজ।ভাল লাগল ।শুভকামনা।
সোহেল মাহরুফ ভাল লাগলো।
সাজিদ খান (তবুও সপ্ন দেখি দেশ আমার এগিয়ে যাবে বাঁধা পেরিয়ে সকল, সুন্দর আর সত্যে সবাই হবে একটি দল। গরিবেরা হবেনা বাধ্য করতে অন্যায় কাজ, সন্ত্রাস মুক্ত সুস্হ হবে আমাদের প্রিয় সমাজ )। দারুন একটা অনুভতী ।কবিতায় ভালোবাসা রেখে গেলাম।
আহমেদ সাবের আমাদের কষ্টের কথাটা খুব সুন্দর ভাবে বলা হয়েছে কবিতায় – “দেশপ্রেম আর ভ্রাতৃত্ববোধের অভাবে এই করুণ পরিনতি”। কবির মতই সতত কামনা “সন্ত্রাস মুক্ত সুস্হ হবে আমাদের প্রিয় সমাজ”।
মোঃ শামছুল আরেফিন দূর দেশে থেকে বহু কষ্টে পাওয়া আমাদের এই দেশটির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবছেন মনে হচ্ছে। কবির তো এমনি হওয়া উচিত। স্বপ্ন দেখছি আমরা, সপ্ন দেখছে দেশের মানুষ, স্বপ্ন দেখছেন আপনি। সুদিন ফিরে আসবে আবার। দেশ আমার এগিয়ে যাবে বাঁধা পেরিয়ে সকল, সুন্দর আর সত্যে সবাই হবে একটি দল। আপনার এই কামনা যেন সত্যি হয়। কবিতা ভাল লেগেছে। চর্চা চালিয়ে যান আরো। অনেক অনেক শুভ কামনা থাকল আপনার জন্য।
মুহাম্মাদ মিজানুর রহমান তবুও সপ্ন দেখি দেশ আমার এগিয়ে যাবে বাঁধা পেরিয়ে সকল, সুন্দর আর সত্যে সবাই হবে একটি দল। গরিবেরা হবেনা বাধ্য করতে অন্যায় কাজ, সন্ত্রাস মুক্ত সুস্হ হবে আমাদের প্রিয় সমাজ। ............কবির এই আশাবাদ আমাদেরও.......খুব ভালো..........
M.A.HALIM অনেক সুন্দর হয়েছে ভালো লাগলো । শুভ কামনা রইলো।

১০ মে - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী