শ্রাবণ সন্ধ্যা

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

ডাঃ সুরাইয়া হেলেন
  • ৪৯
  • ২
  • ২৬৬
সেজেছি আমি শ্রাবণ সন্ধ্যায়,
জড়িয়েছি আকাশ-নীল ফিনফিনে শাড়ি,
হীরে নয়,মোতি নয়,বেলী-জুঁই-চন্দন
সুরভী মেখে অপ্সরা নারী !

এসেছি তোমার কাছে প্রিয়তম,
জানি এখুনি ছিন্নভিন্ন হবে সাজ!
বসন ভুলুন্ঠিত,ফুলমালা নিষ্পেষিত,
তছনছ হবে যতো লাজ !

আবৃত দেহের সৌন্দর্যৃ সে তো
সবার চোখের আকর্ষণ,
নগ্ন তনুর শিল্প শুধু তুমি,
তুমিই করবে দর্শন !

তৃষ্ঞার্ত মুখ,চোখ,ওষ্ঠের
কারুকাজে,সঙ্গী দু’টি হাত !
সারা অঙ্গে কর্ষণ,দহন,বর্ষণ,
পুরো মন্থনে কাটবে শ্রাবণ রাত !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অম্লান লাহিড়ী একদম সহজ অথচ সাহসী কথা, কাব্যময় ভাবে বললেন।
জাকিয়া জেসমিন যূথী কবিতাটির প্রত্যেকটি প্যারাতেই বিষয়গুণে ছন্দে মাধুর্য্যে ষোল আনা সুন্দর।
অনেক ধন্যবাদ জুঁইফুল ।ভালো থাকুন সতত ।
আশিক বিন রহিম comotkar sobder ghatuni ..sundor”
অনেক ধন্যবাদ রহিম ।ভালো থাকুন সতত ।
রবিউল ই রুবেন সুন্দর খুব সুন্র কবিতা, ভালো লাগল।
ধন্যবাদ রুবেন ।ভালো থাকবেন ।
Mahi pondit কবিতা বেশ সুন্দর।শব্দ বিভ্রাট শুদ্ধ করে নিবেন আপু ।ভালো থাকবেন দোয়া করি ।
golpo সুন্দর লিখেছেন হেলেনা বু ।শুভেচ্ছা ।
আহমেদ সাবের "বেলী-জুঁই-চন্দন সুরভী" 'র সাথে সৌন্দর্যের উপকরণ হিসেবে শাড়ীর উপস্থাপনা সুন্দর হয়েছে। গতিময় কবিতা। বেশ ভাল লাগল।
Md. Akhteruzzaman N/A সুন্দর কাব্যময় কাব্য কথা| ধন্যবাদ|

২৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী