স্বপ্ন ভালবাসা

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

Rownak Tabassum Prima
  • ২৪
  • 0
  • ২৪২
আমি যদি হতাম নীল পরি
তুমি হতে নীল আকাশ তখন,
উড়তাম আমি তোমার মাঝারে
মেয়েদের মেলা বসত যখন।
আমি ঐ চাঁদ যদি হতাম
মহাকাশের সূর্য হতে তুমি,
তোমার আলোয় আলোকিত হয়ে
জোছনার কবিতা লিখতাম আমি।
তুমি গ্রামের সেই রাখাল যদি হতে,
যার বাঁশির সুরে ছবি আমি আঁকি,
নদীর পাড়ে গোধূলি বেলায় হটাৎ
দুজনে অপলক চেয়ে থাকি।
তুমি যদি হতে বিরাট দিঘি
হতাম পদ্ম ফুল তারই মাঝে,
তোমার জলে হতাম মাখামাখি
হাওয়ার তোড়ে, হয়ত সকাল-সাঁঝে।
তুমি হতে গাঁয়ের মেঠো পথ,
আমি কোন বৃক্ষ তারই পাশে,
ঝরা-পাতা উপহার দিতাম তোমায়
ঝড়ের কোন এক রাতের শেষে।
ভালবাসার পাখি মোরা দুজন
বুনব যখন ছোট্ট একটা বাসা,
কোন গোধূলি বেলায় তখন ডুবে যাবে
মোদের সকল দুখের ঊষা।
------
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন সুন্দর লেগেছে
শিশির বিন্দু সুন্দর চালিয়ে যান
মাহমুদা rahman অারো ভাল লেখা চাই....
সূর্য N/A আমার "অসমাপ্ত" কবিতাটা পড়ে দেখো ......
সূর্য N/A এগিয়ে চল ..... ভালো কিছু হবেই .....
শেখ সায়েম আরো ভালো লিখবেন

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬